advertisement

Asian Games 2023: ফের অ্যাথলেটিক্সে এল সোনা, পুরুষদের রিলেতে ঝোড়ো পারফরম্যান্সে সোনা, মেডেল পেরোল ৮০-র সংখ্যা

Last Updated:

Asian Games 2023: ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার দৌড়ে সোনা জিতল ভারতীয় রিলে দল৷

এদিন রিলেতে সোনা জিতে ১৮ তম সোনা জিতে ফেলল ভারতীয় দল
এদিন রিলেতে সোনা জিতে ১৮ তম সোনা জিতে ফেলল ভারতীয় দল
নয়াদিল্লি: ভারতীয় অ্যাথলেটিক্সে দারুণ পারফরম্যান্স ৷ বিভিন্ন বিভাগে সেরা-র সেরা পারফরম্যান্স করে দেশকে একাধিক পদক এনে দিলেন ৷ এদিন ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার দৌড়ে সোনা জিতল ভারতীয় রিলে দল৷
এদিন রিলেতে সোনা জিতে ১৮ তম সোনা জিতে ফেলল ভারতীয় দল৷  এদিন ভারতীয় দলের রিলেতে সময়  করেন ৩:০১.৫৮ ৷ ভারতীয় ৪ অ্যাথলিট মহম্মদ আনাস, আমজ জ্যাকব, মুহম্মদ আজমল, রাজেশ রমেশের দল এদিন দুদ্ধর্ষ পারফরম্যান্স করে ভারতকে সোনা এনে দেন৷
advertisement
advertisement
এদিন ভারতীয় অ্যাথলিটরা মেডেল ট্যালিতে ৮০-র মার্কও পার করে ফেলল৷ এদিন জ্যাভলিনে সোনা-রুপো, এরপর হারমিলান বেনস মহিলাদের ৮০০ মিটার, অভিনাশ সেবলে পুরুষদের ৫০০ মিটার, মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে প্রথমবার রুপো জিতল ভারত৷
এবার ভারত নিজের সামনে লক্ষ্য রেখেছে ১০০ টি মেডেল জয়ের নজির গড়ার৷ ১৯৫১ থেকে এশিয়ান গেমস শুরু হয়েছে আর এটাই সেরা পারফরম্যান্স ভারতীয় দলের৷
advertisement
বুধবার ভারতীয় তিরন্দাজ জ্যোতি এবং ওজাস কমপাউন্ড ইভেন্টে সোনা জেতেন। সেটা ভারতের ১৬ তম সোনা জয় ছিল৷ লাভলিনা বর্গহাঁই বক্সিংয়ে রুপো পান৷
সুনীল কুমার (গ্রেকো রোমান কুস্তি), অভয় সিং/অনন্ত সিং (মিক্সড টিম স্কোয়াশ), রাম বাবু / মানু রানি (৩৫ কিমি হাঁটা মিক্সড টিম ইভেন্টে), প্রবীন হুডা (মহিলা বক্সিং ৫৭ কেজি) ব্রোঞ্জ মেডেল জেতেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: ফের অ্যাথলেটিক্সে এল সোনা, পুরুষদের রিলেতে ঝোড়ো পারফরম্যান্সে সোনা, মেডেল পেরোল ৮০-র সংখ্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement