advertisement

'যুদ্ধ ছাড়া কোথাও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত নয়', এশিয়া কাপ নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: এশিয়া কাপে ভারত-পাকিস্তান সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেকবন্দ্যোপাধ্যায়। একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া কোথাও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত নয়, বলে জানিয়েছেন তিনি।

News18
News18
নানা জটিলতার পর মিলেছে সমাধান সূত্র। অবশেষে আসন্ন এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান ২২ গজের যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। ১৪ তারিখ গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্কান ক্রিকেট মাঠে যে কোনও ধরেনর প্রতিযোগিতায় মুখোমুখি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে এশিয়া কাপে মেগা ম্যাচের ভবিষ্যতে গ্রিন সিগনাল মিলেছে।
এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেকবন্দ্যোপাধ্যায়। একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া কোথাও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত নয়, বলে জানিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,”এই পৃথিবীতে কোথাও ভারতের উচিত নয় পাকিস্তানের সঙ্গে কোথাও জড়িত হওয়া। একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে। একমাত্র পুরষ্কার জেতা উচিত পাকিস্তান অধীগৃহীত জম্মু-কাশ্মীর জিতে নেওয়া।”
advertisement
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগেও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন,”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহীদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়।”
advertisement
advertisement
এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন,”আমাদের জাতীয় পতাকা শীর্ষে ওড়ে শুধুমাত্র ব্যাট বলের জন্য নয়। আমাদের সেনার সাহস আর তাদের বীরত্বের জন্য। অবশ্যই ক্রিকেট ভালোবাসি, ত্রিকেটারদেরও সম্মান করি। কিন্তু এখন সময় সেনার পাশে থাকার। এটা বিনোদনের সময় নয়।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'যুদ্ধ ছাড়া কোথাও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত নয়', এশিয়া কাপ নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement