advertisement

মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুন

Last Updated:

বৃহস্পতিবার দুর্গাপুজো উপলক্ষে নদিয়ার ধুবুলিয়ার তাতলাবাজারে জলসার আয়োজন হয়েছিল। স্বেচ্ছাসেবকের দায়িত্ব সামলাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা দুলাল বৈদ্য।

#নদিয়া: মহিলাদের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধর। পরে হাসপাতালে মৃত্যু ওই যুবকের। নদিয়ার ধুবুলিয়ার তাতলার ঘটনা। ধুবুলিয়া থানায় পাশের গ্রামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুর্গাপুজো উপলক্ষে নদিয়ার ধুবুলিয়ার তাতলাবাজারে জলসার আয়োজন হয়েছিল। স্বেচ্ছাসেবকের দায়িত্ব সামলাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা দুলাল বৈদ্য। অভিযোগ, জলসায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন পাশের পলতা গ্রামের কয়েকজন যুবক। দুলাল বৈদ্য ওই যুবকদের থামাতে যান। মহিলাদের সঙ্গে অভ্যবতার প্রতিবাদ করেন তিনি। এরপরেই দুলালকে ব্যাপক মারধর করে পলতা গ্রামের ওই কয়েকজন যুবক।
advertisement
পুজো কমিটির সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান দুলালকে। অবস্থার অবনতি হওয়ায় এনআরএসে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। যদিও পরিস্থিতির অবনতিতে রানাঘাটের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে মৃত্যু হয় দুলালের।
advertisement
পলতা গ্রামের অভিযুক্ত যুবককের বিরুদ্ধে ধুবুলিয়া থানায় মামলা দায়ের করেছে মৃত দুলাল বৈদ্যের পরিবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement