advertisement

Murshidabad News: দোকান ঢুকে গেল ট্রাক্টর, বাইকের ধাক্কায় ছিটকে পড়ল যুবক! সাতসকালে তুলকালাম এই জেলায়

Last Updated:

হরিহরপাড়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার কাসেমের মোড় সংলগ্ন এলাকায়

সামশেরগঞ্জে দুর্ঘটনার জেরে দোকানে ঢুকে গেল এই ট্রাক্টর 
সামশেরগঞ্জে দুর্ঘটনার জেরে দোকানে ঢুকে গেল এই ট্রাক্টর 
মুর্শিদাবাদ: সামশেরগঞ্জ ও হরিহরপাড়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। সামশেরগঞ্জে তিনটি দোকানে দুমড়ে মুচড়ে ঢুকে গেল ট্রাক্টর। অন্যদিকে হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।
শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দোগাছি ন’পাড়া অঞ্চলের দোগাছি হাট এলাকায়। দুর্ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
advertisement
advertisement
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই সামসেরগঞ্জ থানার দোগাছি ন’পাড়া হয়ে ভাষায় পাইকর চাঁদপুর বাজারের উপর দিয়ে চলছে পাথর বোঝাই ট্রাক্টর। অভিযোগ, রাজ্য সড়ক থাকলেও সেই রাস্তা দিয়ে না গিয়ে গ্রামীণ এলাকার ভেতর দিয়ে চালানো হচ্ছে অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর। ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় গ্রামবাসীরা। অতিরিক্ত ট্রাক্টর চলাচলের ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। শনিবার সকালের দুর্ঘটনার পর এলাকাবাসীরা প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টর আটকে দফায় দফায় বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে, হরিহরপাড়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার কাসেমের মোড় সংলগ্ন এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ (৪৭)। বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর নতুন পাড়া গ্রামে। স্থানীয় বাসিন্দারা জাগিয়েছেন, যুবক রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে একটি বাইক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: দোকান ঢুকে গেল ট্রাক্টর, বাইকের ধাক্কায় ছিটকে পড়ল যুবক! সাতসকালে তুলকালাম এই জেলায়
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement