North 24 Parganas News: শীতের মরশুমেও নদীর পাড় ভাঙনের আতঙ্ক!
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:kaustav bhowmick
Last Updated:
সুন্দরবন লাগোয়া সাহেবখালি গ্রামপঞ্চায়েত এলাকা তিনটি নদীর মোহনায় অবস্থিত। সেখানে রায়মঙ্গল নদীর বাঁধে ধস নেমেছে
উত্তর ২৪ পরগনা: বর্ষা নয়, এটা শীতকাল চলছে। অথচ এই ভরা শীতে সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ের ৩০০ ফুট নদীবাঁধ ধসে পড়ল। এতে বিপদের মুখে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রামপঞ্চায়েত এলাকা। এই শীতকালেই প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সুন্দরবন লাগোয়া সাহেবখালি গ্রামপঞ্চায়েত এলাকা তিনটি নদীর মোহনায় অবস্থিত। সেখানে রায়মঙ্গল নদীর বাঁধে ধস নেমেছে। আর এর ফলে বিপদের মুখে পড়েছেন রমাপুর, মাধবকাঠি, কাঁঠালবেরিয়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এদিন সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা বাঁধের রাস্তা ধরে মাঠে যাওয়ার সময় আচমকাই ওই রাস্তার পাশে ধসে পড়েছে দেখতে পান। ইটের রাস্তার অনেকটাই ধসে নদীগর্ভে তলিয়ে যায়। রাস্তার মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই ঘটনায় নদীর তীরে বসবাসকারী মানুষজন চরম সঙ্কটের মুখে পড়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেচ দফতরকে খবর দেওয়া হয়। এরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন সেচ দফতরের আধিকারিকরা। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপল, বালির বস্তা, বাঁশ দিয়ে বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। গ্রামবাসীদের দাবি, শীতকালে বাঁধ ভাঙার ঘটনা খুব কমই ঘটে। এখন নদীতে জলস্তর বাড়েনি। বাঁধও সংরক্ষণ করা হয়েছে। তবু কেন বাঁধ ভেঙে পড়ল সে বিষয়ে ধন্দে তাঁরাও। নদী বাঁধের ফাটল দিয়ে জল চাষের জমিতে ঢুকলে নষ্ট হতে পারে ফসল। মৎস্যজীবীরাও মাছের ভেড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 4:40 PM IST








