East Bardhaman News: অনেক কষ্ট করে মেয়েদের বিয়ে দিলেও তারা দেখে না! শেষ বয়সে বৃদ্ধ দম্পতির ভরসা গাছতলা
- Reported by:BONOARILAL CHOWDHURY
- Published by:kaustav bhowmick
Last Updated:
প্রতি মাসে এই অসহায় দম্পতির ওষুধের জন্যই খরচ হয় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা। যার সবটুকু আসে এই দোকান থেকেই
পূর্ব বর্ধমান: কাটোয়া শহরের বাসিন্দা মাধবী দেবনাথ এবং বিশ্বনাথ দেবনাথ। দুজনেই বর্তমানে বেঁচে থাকার জন্য রীতিমত লড়াই করছেন। বর্তমানে তাঁদের ভরসা বলতে একমাত্র গাছতলা। কিন্তু কেন? আসলে এর পিছনে রয়েছে যথেষ্ট কারণ। জীবন ধারণের তাগিদে বর্তমানে একটি গাছতলার নিচেই চায়ের দোকান চালাচ্ছেন এই দম্পতি। অভাব-অনটনকে সঙ্গী করে এ যেন এক হার না মানা লড়াই। কাটোয়া শহরের বাসিন্দা মাধবীদেবী এবং বিশ্বনাথবাবু দু’জনেরই বয়স প্রায় ষাটের কাছাকাছি। শারীরিকভাবে অসুস্থ দু’জনেই। বিশ্বনাথ বাবুর পায়ে চোট রয়েছে এবং মাধবীদেবী ডায়বেটিসের রোগী।
প্রতি মাসে এই অসহায় দম্পতির ওষুধের জন্যই খরচ হয় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা। যার সবটুকু আসে এই দোকান থেকেই। ফলে সংসারের বাকি খরচ চালাতে রীতিমত হিমশিম খেতে হয় তাঁদের। এই বিষয়ে আক্ষেপের সঙ্গে মাধবী দেবনাথ বলেন, কোনওরকমে চায়ের দোকান চালাচ্ছি। ক্ষমতা নেই একটা দোকান করার। স্বামীও খুবই অসুস্থ। দু’জনে মিলেই এখন দোকান চালাতে হয়। এমন অবস্থা একটা বড় ডাক্তার দেখানোরও ক্ষমতা নেই।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গিয়েছে এই দম্পতি কাটোয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের বাড়ির অবস্থাও খুব খারাপ। কর্গেটের চাল এবং ত্রিপল দিয়ে ঘেরা বাড়ি। বর্তমানে বাড়িতে সদস্য বলতে তাঁরা দু’জনেই। বহু কষ্টে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তবে এখন আর তাঁদের পাশে থাকার মত কেউ নেই। অভাবকে সঙ্গী করেই কাটোয়া শহরের বিএলআরও অফিসের পাশে দুজনে মিলে কোনরকমে চায়ের দোকান চালাচ্ছেন। দুজনের পরিস্থিতি এতটাই খারাপ একটা ছোট্ট দোকান করারও সামর্থ্য নেই। তাই গাছের নিচে ত্রিপল টাঙিয়ে কোনওরকমে ব্যবসা করছেন তাঁরা। এই প্রসঙ্গে মাধবী দেবনাথ আরও বলেন, তাঁদের বাড়ির অবস্থাও ভাল নয়। বর্ষাকালে বাড়ির মধ্যে জল ঢোকে। মেয়ে জামাই কেউ তাঁদের খেয়াল রাখেন না । নিজেদেরকেই কষ্ট করে চলতে হয়। যদি একটা ভাল ঘর থাকত, তাহলেও শেষ জীবনটা হয়ত ভাল ভাবে কাটত।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অনেক কষ্ট করে মেয়েদের বিয়ে দিলেও তারা দেখে না! শেষ বয়সে বৃদ্ধ দম্পতির ভরসা গাছতলা








