Hooghly News: মাদ্রাসায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ক্লাস নাইনের ছাত্র, শেষ রক্ষা হল না
- Reported by:SUVOJIT GHOSH
- Published by:kaustav bhowmick
Last Updated:
খানাকুলের রাজাহাটি-১ পঞ্চায়েতের হিরাপুর গ্রামে মৃত ছাত্রের বাড়ি। এদিন ওই ছাত্রের অচৈতন্য দেহ নজরে আসতেই মাদ্রাসার শিক্ষকরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান
হুগলি: স্কুলে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রের। মৃত ছাত্রের নাম আব্দুল সাইদ। সে খানাকুলের ধরমপুর এলাকার মাদ্রাসায় পড়ত। স্থানীয়দের অনুমান, মাদ্রাসার মধ্যে কোনভাবে বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়েছিল। তা থেকেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। মাদ্রাসার মধ্যে ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খানাকুলের রাজাহাটি-১ পঞ্চায়েতের হিরাপুর গ্রামে মৃত ছাত্রের বাড়ি। এদিন ওই ছাত্রের অচৈতন্য দেহ নজরে আসতেই মাদ্রাসার শিক্ষকরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ওই মাদ্রাসার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে মৃত ছাত্রের পরিজনরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে মাদ্রাসা সূত্রে বলা হয়েছে, এদিন আব্দুল সাইদ সহ অনেক ছাত্রই এসেছিল। কিন্তু ঠিক কীভাবে কী হয়েছে তা বলা যাচ্ছে না। কর্তৃপক্ষের অনুমান, খেলার সময় কোনও বিদ্যুতের সুইচে হাত পড়ে থাকতে পারে ওই ছাত্রের। তা থেকেই ঘটেছে বিপদ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাদ্রাসায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ক্লাস নাইনের ছাত্র, শেষ রক্ষা হল না









