জমিতে পড়ে মৃতদেহ, হাত বাঁধা, মুখে গামছা, দূরে হাওয়াই চটি... শিউরে উঠলেন কৃষকরা!
- Reported by:Saradindu Ghosh
- Published by:Teesta Barman
Last Updated:
মাঠে একা পেয়ে গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয় বলে লিখিত অভিযোগ করেছে মৃতার পরিবার। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
#বর্ধমান: চাষের কাজ দেখতে সকালে জমিতে গিয়েছিলেন কৃষকরা। জমিতে নজর পড়তেই চক্ষু চড়ক গাছ সকলের। পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। মহিলার হাতদু'টি বাঁধা। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃত মহিলার নাম চিন্তামণি দাস। তাঁর বয়স ৪২ বছর। কেতুগ্রামের বামুন্দী গ্রামের পশ্চিম প্রান্তের ধান জমি থেকে তাঁর হাত বাঁধা দেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই দাসপাড়ার বাসিন্দা ছিলেন। কৃষকরা মাঠে চাষ করতে গিয়ে জমিতে তাঁকে ওই অবস্থায় দেখতে পান। তার হাত দুটি গামছা দিয়ে বাঁধা ছিল। মুখেও গামছা গোঁজা ছিল। তারা বিষয়টি দেখে অন্যদের ডাকাডাকি করেন। গ্রামের সকলে ছুটে আসেন।
advertisement
advertisement
এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতার ঘাড়ের পিছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একজোড়া হাওয়াই চটিও মিলেছে।
advertisement
ওই মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চিন্তামণির স্বামী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে তাঁদের। সংসার চালাতে দিনমজুরের কাজ করতেন ওই মহিলা। রবিবার সকালে অন্য দিনের মতোই কাজে বের হয়েছিলেন। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাঁর হদিশ মেলেনি।
advertisement
মৃতার ছেলে দেবজ্যোতি দাস বলেন, "মাকে খুন করা হয়েছে। কয়েক মাস আগে গ্রামেরই এক ব্যক্তিকে মা বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা বারে বারে চাইলেও ফেরত মেলেনি। ওই ব্যক্তি এই খুন করেছে বলে মনে করা হচ্ছে।"
advertisement
মাঠে একা পেয়ে গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয় বলে লিখিত অভিযোগ করেছে মৃতার পরিবার। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 27, 2022 1:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমিতে পড়ে মৃতদেহ, হাত বাঁধা, মুখে গামছা, দূরে হাওয়াই চটি... শিউরে উঠলেন কৃষকরা!









