advertisement

পণ নিয়ে বিয়ে, বাপেরবাড়ি থেকে টানা আনার চাপ, নির্যাতনের শিকার গৃহবধূ, চরম পরিণতি

Last Updated:

জয়িতার বাপের বাড়ি খণ্ডঘোষ থানার কৈয়র গ্রামে। বছর তিনেক আগে রায়না থানার নাড়ুগ্রামের বাসিন্দা অনিকেত পাঁজার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মোটা টাকা পণ দেওয়ার পরও বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত।

#বর্ধমান: অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। হত্যার অভিযোগে গ্রেফতার হল মহিলার স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার রায়নায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই বারে বারে বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দেওয়া হচ্ছিল মহিলাকে। সেই টাকা না আনতে পারায় মহিলার উপর চলছিল মানসিক ও শারীরিক নির্যাতন। তার পরেই অস্বাভাবিক মৃত্যু হল সেই মহিলার।
advertisement
advertisement
মৃতার নাম জয়িতা দে। তাঁর বাপের বাড়ি খণ্ডঘোষ থানার কৈয়র গ্রামে। বছর তিনেক আগে রায়না থানার নাড়ুগ্রামের বাসিন্দা অনিকেত পাঁজার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মোটা টাকা পণ দেওয়ার পরও বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ।
advertisement
স্ত্রীকে খুনের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে রায়না থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতে বাড়ি থেকে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার সিজিএম আদালতে তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ৯ জানুয়ারি ফের তাঁকে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পণ নিয়ে বিয়ে, বাপেরবাড়ি থেকে টানা আনার চাপ, নির্যাতনের শিকার গৃহবধূ, চরম পরিণতি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement