advertisement

মহিলা-পুরুষের আলাদা লাইন নেই? চিকিৎসা করাতে এসে এ কী হল হাসপাতালে? জায়গা হল শ্রীঘরে!

Last Updated:

জয়নগর ১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের আউট ডোরে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মধ্যে গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর।

উত্তপ্ত পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল
উত্তপ্ত পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল
জয়নগর: জয়নগর ১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের আউটডোরে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মধ্যে গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। হাসপাতালে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের ওপর আক্রমণ চালায় উত্তেজিত রোগীর আত্মীয়-পরিজনরা।
রোগীর আত্মীয়-পরিজনদের অভিযোগ, আউটডোরে টিকিট নেওয়ার জন্য পুরুষ এবং মহিলাদের একটা লাইন হওয়ায় তাদের সমস্যা তৈরি হয়। তাদের দাবি পুরুষ ও মহিলাদের আলাদা লাইন করতে হবে।
advertisement
advertisement
অভিযোগ, এই নিয়ে রোগীদের মধ্যে বচসা শুরু হলে পুলিশ এসে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মারতে শুরু করে। তারপরেই ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা কিছু ছেলে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করে। পুলিশ সূত্রে জানা যায়, আউটডোরে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গন্ডগোল চলছিল, সেই সময় দুই সিভিক ভলেন্টিয়ার ও একজন এসআই গিয়ে রোগীদের লাইন নিয়ন্ত্রণ করতে গেলে তাদের ওপর হঠাৎই আক্রমণ চালায় বেশ কিছু যুবক।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার আইসি-সহ পুলিশের একটি বিশেষ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। হাসপাতাল চত্বরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঠিক কী কারণে সরকারি হাসপাতালের মধ্যে এ ধরনের গন্ডগোল হল এবং এই গন্ডগোলের সঙ্গে কারা কারা জড়িত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলা-পুরুষের আলাদা লাইন নেই? চিকিৎসা করাতে এসে এ কী হল হাসপাতালে? জায়গা হল শ্রীঘরে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement