advertisement

ক্যানসারে ভুগছিলেন...নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আ*ত্ম*ঘাতী বৃদ্ধা!

Last Updated:

নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরে কেরানিতলায়।

ক্যানসারে ভুগছিলেন...নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আ*ত্ম*ঘাতী বৃদ্ধা!   Representative image
ক্যানসারে ভুগছিলেন...নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আ*ত্ম*ঘাতী বৃদ্ধা! Representative image
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরে কেরানিতলায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকারই বাসিন্দা ক্যানসার আক্রান্ত প্রীতি ব্যানার্জি (৭০) দীর্ঘ কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।
সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ নিজেই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি নির্মীয়মাণ বহুতলের ছাদে উঠে পড়েন, এবং সেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্মীয়মাণ বহুতলে নিরাপত্তার অভাবে এই ধরনের ঘটনা বলে দাবি স্থানীয় মানুষদের। বহুতল নির্মাণে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপ গ্রহণেরও দাবি তুলেছেন স্থানীয় মানুষেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ এলাকায়।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যানসারে ভুগছিলেন...নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আ*ত্ম*ঘাতী বৃদ্ধা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement