advertisement

West Medinipur News: অতি উৎসাহীদের সাময়িক আনন্দে ব্যাপক ক্ষতি পরিবেশের! জঙ্গলে আগুন বিপদে ফেলছে সকলকে

Last Updated:

West Medinipur News: প্রায় প্রতি বছরই বনাঞ্চলে আগুন লাগানোর ঘটনায় বিপন্ন হয় বন্যপ্রাণদের জনজীবন। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ বনাঞ্চলে বসবাস হাতিদের, সেই বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বিপন্ন হয় তাদের প্রাণও।

+
জঙ্গলে

জঙ্গলে আগুন

মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীতকাল মানে পাতা ঝরার মরশুম। আর এই মরশুমে এক একটা ট্রেন্ড আসে জঙ্গলমহলে। ধান চাষ উঠে যাওয়ার পর পঞ্জাব কিংবা হরিয়ানাকে অনুসরণ করে নাড়া পোড়ান, অন্যদিকে শীতের পাতা ঝরা সময়ে জঙ্গলের শুকনো পাতায় লাগিয়ে দেওয়া হয় আগুন। কতিপয় মানুষের সাময়িক আনন্দের জন্য পুড়ে ছাই হয়ে যায় হেক্টরের পর হেক্টর বনাঞ্চল। ক্ষতি হয় সবুজের, শুধু তাই নয় বন্যপ্রাণ বিপর্যস্ত হয়ে পড়ে। জঙ্গলের মধ্যে আগুন, খাবার না পেয়ে বাইরে বেরিয়ে আসে বন্য দাঁতালরা। তবে সাময়িক আনন্দের জন্য, জানেন কী ক্ষতি করছেন নিজের?
গত বছর পশ্চিম মেদিনীপুর জেলায় কেশিয়াড়ি, মেদিনীপুর, শালবনী-সহ একাধিক জায়গায় সবুজ শাল জঙ্গলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নেপথ্যে থাকে বেশ কিছু মানুষের অতি উৎসাহে শুকনো পাতায় আগুন লাগিয়ে দেওয়ার মতো ইচ্ছে। মুহূর্তের আনন্দের জন্য শুকনো পাতায় লাগিয়ে দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় বনাঞ্চল। তবে এর থেকে কী কী ক্ষতি হতে পারে এই ধারণা আপনার আছে? বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গলের শুকনো পাতা বা কাঠে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তৈরি হয় কার্বন-ডাই অক্সাইড, যা ব্যাপক ক্ষতি করে পরিবেশে।
advertisement
advertisement
শুধু তাই নয়, আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এদিক ওদিক। যার ফলে ঘটতে পারে নানাবিধ দুর্ঘটনা। এছাড়াও কার্বন মনোক্সাইড-সহ বিষাক্ত গ্যাস নির্গত হয় বনাঞ্চলে আগুন লাগানোর ফলে। আখেরে সবুজ বনাঞ্চল থেকে অক্সিজেন নয়, পাওয়া যায় বিষাক্ত গ্যাস। এরকমই এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গত সোমবার বিকেল নাগার পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির জঙ্গলে। স্থানীয়দের তৎপরতায় বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় যদিও আগুন আয়ত্ত্বে আনা সম্ভব হয় ওই দিন। তবে এই আগুন যদি ছড়িয়ে পড়ে দাবানলের মতো, তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে সমগ্র এলাকার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে জানেন বনাঞ্চলে আগুন লাগানোর ঘটনায় বিপন্ন হয় বন্যপ্রাণদের জনজীবন। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ বনাঞ্চলে বসবাস হাতিদের, সেই বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বিপন্ন হয় তাদের প্রাণও। জঙ্গল থেকে লোকালয়ে হানা দেয় হাতির দল। ক্ষয়ক্ষতি করে সাধারণ মানুষের। জঙ্গলে আগুন লাগানোর কারণে আতঙ্কিত হয়ে পড়ে বন্য পশুরা। স্বাভাবিকভাবে জঙ্গলে আগুন না লাগানো এবং জঙ্গলকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: অতি উৎসাহীদের সাময়িক আনন্দে ব্যাপক ক্ষতি পরিবেশের! জঙ্গলে আগুন বিপদে ফেলছে সকলকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement