advertisement

West Bengal Weather: দার্জিলিংকে ধরে ফেলল পুরুলিয়া! এবার কি দক্ষিণবঙ্গেও পাহাড়ের মতোই প্রবল ঠাণ্ডা!

Last Updated:

West Bengal Weather: মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা।

পুরুলিয়ার আবহাওয়া কেমন?
পুরুলিয়ার আবহাওয়া কেমন?
কলকাতা: দার্জিলিং এর সঙ্গে একই সারিতে পুরুলিয়া। দুই শহরের তাপমাত্রা আজ ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঝোড়ো ব্যাটিং করছে শীত। পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। আগামী দু দিন একই রকম পরিস্থিতি থাকবে। আজো ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে।
মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।
advertisement
কলকাতায় আজও ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই কলকাতার তাপমাত্রা। আগামী দু দিন একই রকম থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather: দার্জিলিংকে ধরে ফেলল পুরুলিয়া! এবার কি দক্ষিণবঙ্গেও পাহাড়ের মতোই প্রবল ঠাণ্ডা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement