advertisement

West Bengal Weather Forecast: আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি
সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি
বিশ্বজিৎ সাহা, কলকাতা: আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড়-বৃষ্টি। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।
advertisement
advertisement
বৃহস্পতি ও শুক্রবারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। শুক্রবারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
advertisement
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এই জেলার কিছু জায়গায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবারেও আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
Next Article
advertisement
এলপিজি লাগবে না, ‘জলেই’ হবে রান্না ! দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল
এলপিজি লাগবে না, ‘জলেই’ হবে রান্না ! দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল
  • LPG লাগবে না, ‘জলেই’ হবে রান্না !

  • দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল

  • কী বলেছিলেন তিনি? দেখে নিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement