advertisement

স্কুল ছাত্রীদের জন্য পুলিশ কনস্টেবলের অভিনব উদ্যোগ! মুর্শিদাবাদে চালু করলেন 'সীমান্ত কন্যা সুরক্ষা মিশন'

Last Updated:

সীমান্তবর্তী এলাকায় বেড়েই চলেছে নারী পাচার। গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় নারী সুরক্ষা আজও সেই মতো নেই। আর সেই কারণেই নিজেদের সুরক্ষায় মেয়েরা নিজেরাই হয়ে উঠুক সাবলম্বী।

+
ছাত্রীদের

ছাত্রীদের মার্শাল আর্টের প্রশিক্ষণ 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: সীমান্তবর্তী এলাকায় বেড়েই চলেছে নারী পাচার। গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় নারী সুরক্ষা আজও সেই মতো নেই। আর সেই কারণেই নিজেদের সুরক্ষায় মেয়েরা নিজেরাই হয়ে উঠুক সাবলম্বী। তাই মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণে ছাত্রীদের নিয়ে মার্শাল আর্টের প্রশিক্ষণ শুরু করলেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত কৌশভ সান্ন্যাল। নাম দিয়েছেন ‘সীমান্ত কন্যা সুরক্ষা মিশন’।
মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক সুতি। আর সুতির সীমান্তবর্তী এলাকার গোঠা এ রহমান হাইস্কুলের ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয়। প্রত্যেক ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। ছাত্রীদের সুরক্ষায় কৌশভবাবুর এই উদ্যোগে খুশি স্কুল শিক্ষকরা। নারীদের আত্মরক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছেন কৌশভবাবু। যে কেউ এসে তার কাছে প্রশিক্ষণ নিতে পারেন বলে জানান কৌশভ সান্ন্যাল।
advertisement
advertisement
মেয়েদের আত্মরক্ষার পাঠ নেওয়ার পাশাপাশি প্রয়োজন ছেলেদের মানসিক চিন্তায় বদল আনা। সে ক্ষেত্রে মেয়েদের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শন জরুরি। প্রশিক্ষক তার কথায়, মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য জুডো, তায়কোয়ান্দো, কারাতে, উইং চুন এবং মুয়ে থাই জনপ্রিয় বিকল্প, যা শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস এবং আত্মরক্ষা বাড়াতে সাহায্য করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রশিক্ষণ মানসিক দৃঢ়তা, মনোযোগ বৃদ্ধি, এবং চাপ কমাতেও সহায়তা করে। এই কর্মসূচির লক্ষ্য হল মেয়েদের ক্ষমতায়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করা ৷ প্রাথমিক পর্যায়ে মার্শাল আর্ট শেখানো হচ্ছে। এখনও পর্যন্ত ৬০ হাজার ছাত্রী ও মেয়েদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশের নিজস্ব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে জেলাবাসী সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল ছাত্রীদের জন্য পুলিশ কনস্টেবলের অভিনব উদ্যোগ! মুর্শিদাবাদে চালু করলেন 'সীমান্ত কন্যা সুরক্ষা মিশন'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement