advertisement

West Bengal News: বিনা পয়সার ডাক্তার! বাবা মায়ের কথা রাখতেই বিনামূল্যে রোগী দেখেন এই চিকিৎসক

Last Updated:

West Bengal news: তিনি সবার প্রিয় ডাক্তারবাবু, নাম অতীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ।

+
বিনা

বিনা পয়সার ডাক্তার

বগুলা: তিনি সবার প্রিয় ডাক্তারবাবু, নাম অতীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ। ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ। বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলেই। গরিব কিংবা বড়লোক তেমন কোনও বাধা নেই, সবার জন্যই বিনা পয়সায় ডাক্তার। তার হাত যশেই সেই সব রোগ উধাও।
বগুলার স্টেশন পড়ায় একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার। বগুলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম। সীমান্তবর্তী গ্রাম এমনিতেই এলাকার মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী তার ওপর বাবা-মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, বর্তমানে চিকিৎসক হিসাবে উচ্চপদে কর্মরত।
advertisement
advertisement
বাবা-মায়ের কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনাপয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা ২০ বছর অতীন্দ্রবাবু। বর্তমানে রানাঘাটের বাসিন্দা হলেও নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি, রোদ, ঝড় ,জ্বর জল সবকিছুকে উপেক্ষা করেই রবি বারের বিকেল সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বিনা পয়সার ডাক্তার! বাবা মায়ের কথা রাখতেই বিনামূল্যে রোগী দেখেন এই চিকিৎসক
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement