advertisement

West Bengal News: অবশেষে পুলিশের জালে সেই ব্যান্ডেলের মহিলা গ্যাং! মেলা উৎসবের ভিড়ে মিশে চলত 'অপারেশন'

Last Updated:

West Bengal News: অবশেষে বনগাঁর একটি ধর্মীয় অনুষ্ঠানে অভিযান চালিয়ে চার মহিলা সদস্যের গ্যাংকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।

সোনার গহনা
সোনার গহনা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ভিড়ের মধ্যেই মহিলাদের টার্গেট করে চলত সোনার চেন ও কানের দুল লুট, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ আসছিল পুলিশের কাছে। অবশেষে বনগাঁর একটি ধর্মীয় অনুষ্ঠানে অভিযান চালিয়ে চার মহিলা সদস্যের গ্যাংকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা এই মহিলা গ্যাং বিভিন্ন এলাকার মেলা ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের মধ্যে মিশে যেত। হাতসাফাইয়ের কৌশলে মহিলাদের গলা থেকে সোনার চেন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দিত তারা। এদিন বনগাঁ থানার কালিতলা পার্কিং এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে একই কায়দায় সোনার চেন লুটের চেষ্টা করছিল তারা। তবে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। পালানোর আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় চার মহিলা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সোনার চেন।
advertisement
advertisement
ধৃতদের নাম মালাম্মা মদলিয়ার, লীলা মদলিয়ার, পদ্মনি মদলিয়ার ও কালিআম্মা মদলিয়ার। সকলেই হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই ধরনের চুরি ও ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ছিল জেলা পুলিশের কাছে। সেই সূত্র ধরেই তদন্ত চালিয়ে এই গ্যাংয়ের ওপর নজরদারি চলছিল।
advertisement
অবশেষে হাতেনাতে ধরা পড়ায় তদন্তে বড় সাফল্য এল বলে মনে করছে পুলিশ। ধৃত চার মহিলাকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দাবি, এই চক্র ধরা পড়ায় এলাকাবাসী ও বিশেষ করে মহিলাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: অবশেষে পুলিশের জালে সেই ব্যান্ডেলের মহিলা গ্যাং! মেলা উৎসবের ভিড়ে মিশে চলত 'অপারেশন'
Next Article
advertisement
Birbhum News: লেভেল ক্রসিংয়ে অপেক্ষার বিরক্তি থেকে মুক্তি, রাজ্যে একজোড়া নতুন রেল ওভারব্রিজের উদ্বোধন!
লেভেল ক্রসিংয়ে অপেক্ষার বিরক্তি থেকে মুক্তি, রাজ্যে একজোড়া নতুন রেল ওভারব্রিজের উদ্বোধন!
  • বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সরকারিভাবে ইতি ঘটল। কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিউড়ি রেল ওভার ব্রিজ উদ্বোধন করেন এবং কুমারপুর রোড ওভার ব্রিজটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন । এই অঞ্চলের দ্রুত আধুনিকীকরণের পথে এই মাইলফলক স্পর্শ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement