advertisement

Ranji Trophy : অপরাজিত ২১৬ রান সুদীপের, রনজিতে সেমিফাইনালের পথে বাংলা! অন্ধ্রের বিরুদ্ধে দুরন্ত ছন্দে অভিমন্যুর দল

Last Updated:

Ranji Trophy : দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। রনজি ট্রফিতে সুদীপ ঘরামি যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাকে!

News18
News18
কলকাতা : দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। সুদীপ ঘরামি যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাকে!
এদিন দুই ক্রিকেটারের সৌজন্যে এই মুহূর্তে রনজিতে এগিয়ে বাংলা। সুদীপ গতকাল নট আউট ছিলেন ১১২ রানে। আজ তিনিই করলেন ডাবল সেঞ্চুরি। রনদি ট্রফির কোয়ার্টার ফাইনালে তৃতীয় দিন চালকের আসনে বাংলা। সারাদিনে ১টি উইকেট পড়ল মাত্র।
ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের থেকে ৯৬ রানে পিছিয়ে ছিল বাংলা। তৃতীয় দিনের বাংলা এগিয়ে গেল ১২৩ রানে। ক্রিজে আছেন সুদীপ ঘরামি। বড় অঘটন না ঘটলে এই ম্যাচে বাংলার হারের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে রনজি সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে থাকতে পারেন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।
advertisement
advertisement
গতকাল সুদীপ ১১২ ও সুমন্ত ২২ রানে অপরাজিত ছিলেন। আজ তাঁরাই কল্যাণীর মাঠে তৃতীয় দিন বড় রানের জুটি গড়েন। তাঁদের মধ্যে ১৬৫ রানের জুটি। এদিন সুদীপ দ্বিশতরান করেন। সুমন্তও সেঞ্চুরির দিকে এগোলেও ৮১ রানের মাথায় আউট হন। এর পর সুদীপের সঙ্গে জুটি বাঁধেন শাকির। এদিন একমাত্র সুমন্তর উইকেটই পড়েছে বাংলার।
advertisement
আরও পড়ুন- জমে গেল বিশ্বকাপ! প্রথম দিনই হ্যাটট্রিক, পর পর তিন বলে তিনটি উইকেট, দুর্দান্ত বোলিং
ম্যাচের তৃতীয় দিনের শেষে বাংলার রান ৬ উইকেট হারিয়ে ৪১৮। সুদীপ ২১৬ ও শাকির ৪৫ রানে অপরাজিত। এখনও ব্যাট করা বাকি মহম্মদ শামি ও আকাশদীপের। চতুর্থ দিন লিড আরও অনেকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলা। হাতে এখনও দু’দিনের খেলা বাকি। তবে অভিমন্যু ঈশ্বরণের দল এখন থেকেই হয়তো রনজি সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy : অপরাজিত ২১৬ রান সুদীপের, রনজিতে সেমিফাইনালের পথে বাংলা! অন্ধ্রের বিরুদ্ধে দুরন্ত ছন্দে অভিমন্যুর দল
Next Article
advertisement
New Train in West Bengal: চালু হল বহু প্রতীক্ষিত মেমুু লোকাল, জুড়ে গেল আসানসোল-পুরুলিয়া-বোকারো! এক ট্রেনেই যাত্রীদের অনেক সুবিধে
চালু হল বহু প্রতীক্ষিত মেমুু লোকাল, আসানসোলের সঙ্গে জুড়ল পুরুলিয়া-বোকারো!
  • আজ পূর্ব ভারতের শিল্প মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। বহু প্রতীক্ষিত আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু (MEMU) পরিষেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে, মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement