IMD Bengal Weather: ১৮০ ডিগ্রি ঘুরল আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের নামল তাপমাত্রা; কয়েকদিন ঠান্ডার দাপট
- Reported by:Ranjan Chanda
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather: ফের ঠান্ডায় কাবু জঙ্গলমহল। অন্যান্য বছরের তুলনায় জঙ্গলমহলের রেকর্ড তাপমাত্রার পারদ পতন। স্বাভাবিকভাবে শীতে জবুথবু জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
১৮০ ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া। এবার জঙ্গলমহলে কমল তাপমাত্রার পারদ। শীতের শেষেও ঘুরে এল তাপমাত্রার পারদ। যেখানে তাপমাত্রার পারদ পৌঁছেছিল প্রায় ২৮ ডিগ্রীতে সেখানে কম তাপমাত্রা। তবে বেশ কয়েকদিন ধরে বেশ তাপমাত্রা বাড়লেও ফের কমেছে তাপমাত্রা। তবে বেশ কয়েকদিন ধরে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও রবিবারের সকাল থেকে ব্যাপক ঠান্ডা উত্তুরে হাওয়া জেলা জুড়ে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement
আবহাওয়ার দফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রী এবং সর্বনিম্ন প্রায় ১২ ডিগ্রী, একইভাবে সৈকত শহর দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রী। তবে অন্যদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে জমছে শীত। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রী, জঙ্গলমহল পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রীর মধ্যে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
advertisement







