advertisement

West Bengal by election results update: ফুল বদলের পর বদলে গেল ফল! মতুয়া অধ্যুষিত বাগদা, রানাঘাট দক্ষিণেও বড় জয় তৃণমূলের

Last Updated:

বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তিন বিধায়কই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷

কলকাতা: চার কেন্দ্রের উপনির্বাচনে ৩-১ ফলে পিছিয়ে ছিল শাসক দল৷ কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী শুধুমাত্র মানিকতলাই ছিল তৃণমূলের দখলে৷ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ ছিল বিজেপির দখলে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনেও সেই ফল অপরিবর্তিত ছিল৷
কিন্তু উপনির্বাচনের ফল বেরোতেই দেখা গেল, বিজেপির দখলে থাকা তিনটি বিধানসভাই বিপুল ব্যবধানে জিতে নিয়েছে রাজ্যের শাসক দল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ- তিন কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল৷ মানিকতলাতেও শাসক দলের জয় সময়ের অপেক্ষা মাত্র৷
advertisement
advertisement
বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের মুকুটমণি অধিকারী জয়ী হয়েছেন ৩৮ হাজারের বেশি ভোটে৷ মতুয়া অধ্যুষিত দুই কেন্দ্রে তৃণমূলের জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ বিজেপির দখলে থাকা রায়গঞ্জ কেন্দ্র থেকেও প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃমমূলের কৃষ্ণ কল্যাণী৷
বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তিন বিধায়কই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ লোকসভা নির্বাচনে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে বনগাঁ, রায়গঞ্জ এবং রানাঘাট থেকে প্রার্থী করে শাসক দল৷ ফলে ওই তিন জন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷ কিন্তু তিন জনেই লোকসভা ভোটে পরাজিত হন৷
advertisement
উপনির্বাচনে প্রার্থী হতে রাজি হননি বিশ্বজিৎ দাস৷ বাগদা থেকে তাঁর বদলে মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণাকে প্রার্থী করে শাসক দল৷ রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ থেকে সদ্য প্রাক্তন দুই বিধায়ককেই ফের প্রার্থী করে তৃণমূল৷ তিন কেন্দ্রেই জয় পেয়ে বিধানসভায় নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal by election results update: ফুল বদলের পর বদলে গেল ফল! মতুয়া অধ্যুষিত বাগদা, রানাঘাট দক্ষিণেও বড় জয় তৃণমূলের
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement