advertisement

Raiganj by election results: প্রথমবার রায়গঞ্জ দখল করল তৃণমূল, লোকসভার ঘাটতি মিটিয়ে প্রায় ৫০ হাজার ভোটে জয়

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হন কৃষ্ণ কল্যাণী৷ এর পর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন৷

রায়গঞ্জে জয়ী তৃণমূল৷
রায়গঞ্জে জয়ী তৃণমূল৷
রায়গঞ্জ: এই প্রথমবার রায়গঞ্জ বিধানসভা দখল করে নিল তৃণমূল কংগ্রেস৷ ১৯৯৮ সালে তৃণমূল তৈরি হওয়ার পর তো বটেই, ২০১১ সালে ক্ষমতায় আসার পরেও রায়গঞ্জে জিততে পারেনি শাসকদল৷ উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৪৯ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণ৷ লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হন কৃষ্ণ কল্যাণী৷ এর পর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন৷ ফলে খাতায় কলমে রায়গঞ্জ বিজেপির দখলেই ছিল৷ এমন কি, ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলেও রায়গঞ্জে অনেকটা এগিয়ে ছিল বিজেপি৷ সেই ঘাটতি পূরণ করে প্রথম বার রায়গঞ্জ দখল করে নিল তৃণমূল৷
advertisement
advertisement
রায়গঞ্জ বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল৷ প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির নিজের শহর রায়গঞ্জ থেকে সাংসদ হয়েছেন তাঁর স্ত্রী দীপা দাসমুন্সিও৷ তৃণমূল ক্ষমতায় আসার পরেও বিধানসভা, লোকসভায় রায়গঞ্জ জিতেছে কংগ্রেস এবং বামেরা৷ ২০১৯-এ রায়গঞ্জ লোকসভা দখল করে নেয় বিজেপি৷ ২০২১-এও রায়গঞ্জ থেকে জয় পায় বিজেপি৷
advertisement
ফলে লোকসভা ভোটে যেভাবে তৃণমূল বহরমপুরকে পাখির চোখ করেছিল, সেভাবেই উপনির্বাচনে যে কোনও মূল্যে রায়গঞ্জে জিততে মরিয়া ছিল শাসক দল৷ সেই লক্ষ্যে শাসক দল পুরোপুরি সফল!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Raiganj by election results: প্রথমবার রায়গঞ্জ দখল করল তৃণমূল, লোকসভার ঘাটতি মিটিয়ে প্রায় ৫০ হাজার ভোটে জয়
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement