advertisement

Howrah News: একের পর এক আসে পদক! ভারোত্তোলনের গ্রাম দেউলপুরের প্রশিক্ষণ শিবির সমস্যায় জর্জরিত

Last Updated:

Howrah News: ভারোত্তোলনের দেউলপুর সফলতার আলো ছড়িয়েছে বিশ্বজুড়ে, একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সফলতা উঠে এসেছে এই গ্রাম থেকে, নানা সমস্যায় জর্জরিত গ্রামের প্রশিক্ষণ শিবির গুলি, সরকারি সহযোগিতা পেলে আরও সফলতা বাড়বে

+
নানা

নানা প্রতিকূলতা কাটিয়ে সফলতা, একটু সহযোগিতা পেলে আরও সফলতা আসবে

হাওড়া: ভারোত্তোলনের দেউলপুর সফলতার আলো ছড়িয়েছে বিশ্বজুড়ে। একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সফলতা উঠে এসেছে এই গ্রাম থেকে। ভারোত্তোলোনে দেশকে পথ দেখিয়ে আসছে এই গ্রাম। গ্রামে একাধিক প্রশিক্ষণ শিবির রয়েছে। সেখানেই গ্রামের ছেলেমেয়েদের চলে অনুশীলন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে শতাধিক ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে।
কিন্তু গ্রামের প্রশিক্ষণ শিবিরগুলি রয়ে গেছে অন্ধকারে। কোথাও মাথার উপর ছাদের অভাব, নেই কাঠের পাটাতন, ফলে প্রবল চোট পাওয়ার আশঙ্কা। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে অনুশীলন। প্রতিটি শিবিরে সরঞ্জামের দারুন অভাব। এভাবেই ঝুঁকি নিয়ে অনুশীলন তাতেই একের পর এক সাফল্য, হয়ত একটু সহযোগিতা পেলে আরও সাফল্য উঠে আসবে এই গ্রাম থেকে।
advertisement
গত কয়েক বছরে এই গ্রাম থেকে দারুণ সাফল্য। কমনওয়েলথ গেমসে অচিন্ত্য শিউলির সোনা জয়। জাতীয় পদক জয় করে শ্রাবণী দাস,বর্ষা বর। সম্প্রতি স্কুল গেমসে অনীক মুদি’র পদক জয়। আবারও দেশ জুড়ে চর্চায় পাঁচলার দেউলপুর গ্রাম। সাফল্য পেলে গোটা দেশ জয়ের আনন্দে গা ভাষায়। কিন্তু গ্রামের যে অনুশীলন কেন্দ্র থেকে একের পর এক সফলতা সেদিকে নজর পড়ে না কারও। এখানে উপযুক্ত পরিকাঠামো পেলে আরও বেশি সফলতা মিলবে বলেই আশাবাদী।
advertisement
advertisement
স্থানীয় প্রশিক্ষকদের কথায়, উপযুক্ত পরিকাঠামোর অভাব। পর্যাপ্ত সরঞ্জাম এবং পরিকাঠামো থাকলে সফলতা কয়েক গুণ বেড়ে যাবে। পর্যাপ্ত সরঞ্জামের অভাব তো রয়েছে। মাথার উপর নেই ছাদ, বৃষ্টি এলে বন্ধ অনুশীলন। নেই কাঠের পাটাতন, যার ফলে প্রতিভাবান খেলোয়াড়রাও বারবার চোটের সম্মুখীন। ভারোউত্তোলনে সামনেই বড় বড় প্রতিযোগিতা রয়েছে। বহু উক্তি খেলোয়াড়ও তৈরি প্রায়। এই সময় সরকারিভাবে একটু সহযোগিতা পেলে হয়তো আরও বিশ্বমানের খেলোয়াড় গড়তে পারবে দেউলপুর এর শিবির গুলি।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: একের পর এক আসে পদক! ভারোত্তোলনের গ্রাম দেউলপুরের প্রশিক্ষণ শিবির সমস্যায় জর্জরিত
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement