advertisement

Water Crisis: পচা গরমে আরেক অশান্তি! জলপ্রকল্প পেয়েও জলকষ্ট! আসল কারণ বেতন বাকি

Last Updated:

জল প্রকল্প পেলেও তীব্র জলকষ্টে জেলা সদর শহরের কাছেই বিস্তীর্ণ এই এলাকার মানুষ

+
জলকষ্ট

জলকষ্ট

উত্তর ২৪ পরগনা: গরমের কারণে একেই অতিষ্ঠ জনজীবন, তার মধ্যে জেলার সদর শহর বারাসাতের ঢিলছোড়া দূরত্বেই বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলকষ্ট। বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত কদম্বগাছি, সারাবেড়িয়া, পীরগাছা সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখন চরম সমস্যায় কাটাচ্ছেন দিন। পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা বলেই অভিযোগ।
তবে জানা গিয়েছে, দীর্ঘদিনের জলের সমস্যা দূর করতে কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত সারাবেড়িয়ায় বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মহা ধুমধাম করে জল প্রকল্পের কাজের সূচনা করেছিলেন। কয়েক বিঘা জমি জল প্রকল্পের জন্য নির্ধারণও করা হয়।
advertisement
advertisement
উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয় ওই জলপ্রকল্পের এলাকা। মাটি কেটে তৈরি হয় ভিতও। দ্রুত গতিতে প্রকল্পের কাজ শুরু হলেও, কিছুদিনের মধ্যে সেই কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রায় দু’বছর বন্ধ রয়েছে জল প্রকল্পের কাজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এলাকাবাসীদের সঙ্গেই কথা বলে জানা গিয়েছে, এই প্রকল্পে কাজ করা ঠিকা সংস্থার অধিকাংশ কর্মী মুর্শিদাবাদ থেকে এসেছিলেন। মজুরি না পাওয়ার কারণেই তারা কাজ বন্ধ করে দেন। বর্তমানে প্রকল্পের ভেতরে আগাছায় ভরে গিয়েছে। প্রকল্পের কাজ বন্ধ থাকায়, পানীয় জলের থেকেও বঞ্চিত বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। অধিকাংশ গ্রামবাসীকেই তাই এখন জল কিনে খেতে হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Crisis: পচা গরমে আরেক অশান্তি! জলপ্রকল্প পেয়েও জলকষ্ট! আসল কারণ বেতন বাকি
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement