Purba Bardhaman News: বৃষ্টি হলেই ক্লাসরুমে জমছে জল! অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে পঠন-পাঠন
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Debalina Datta
Last Updated:
Purba Bardhaman News: বৃষ্টি হলেই ক্লাসরুমে জমছে জল! অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে পঠন-পাঠন
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের এই প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখলে রীতিমত চমকে যাবেন সকলেই। এই বিদ্যালয়ের বর্তমান অবস্থা বেশ খারাপ। প্রায় ৬৫ বছরের পুরানোবিদ্যালয়। বাইরে থেকে দেখলে মনে হবে বেশ পরিস্কার পরিচ্ছন্ন। কিন্তু বিদ্যালয়ের ভিতরে রয়েছে আসল সমস্যা। আর এই বর্ষা শুরুর আগে সেই সমস্যা বেড়েছে অনেকটাই। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের মাদ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল একেবারে বেহাল অবস্থার ছবি। বৃষ্টি হলেই ছাদ থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে ক্লাসরুমের মধ্যে।
আর সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই পড়ুয়াদের ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, “বিদ্যালয়ের অবস্থা বেশ খারাপ। ভাল ভাবে মেরামতপ্রয়োজন রয়েছে। পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয়।’’ প্রধান শিক্ষকের কথায়, বিদ্যালয়ের ছাদ ড্যামেজ হয়ে রয়েছে। আর এই ছাদ ড্যামেজ হয়ে থাকার কারণেই বিদ্যালয়ের বারান্দা ও ক্লাসরুমে জল পড়ে। এতে বাচ্চাদেরও অসুবিধা হয়, অনেকে পিছলে পড়েদুর্ঘটনাও ঘটিয়েছে।
advertisement
advertisement
বর্ষাকালে ক্লাসও চলে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে। বৃষ্টি হলে ক্লাস নিতেও অসুবিধা হয় শিক্ষকদের, কারণ ছাদ থেকে যে জল পড়ে সেটা ক্লাসরুমেই জমা হয়। স্বভাবতই পড়ুয়াদের ক্লাস রুমে বসতে অসুবিধা হয় এমনকি বইও ভিজে যায়। দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছে। বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা মজুমদার বলেন, “এই সমস্যা দীর্ঘদিনের এখন দেখছি আরও অসুবিধা হচ্ছে।”
advertisement
বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা মোট ৭২ জন। এই ৭২ জন পড়ুয়ার পড়াশোনা সামলাতে হয় মাত্র দুজন শিক্ষককে। শিক্ষকের সংখ্যা বাড়ানোর জন্যও বিদ্যালয়ের তরফে আবেদন জানান হয়েছে। তবে বর্তমানে সবথেকে বড় সমস্যা বিদ্যালয়ের এই বেহাল পরিস্থিতি। যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূর্ঘটনা। সকলেই চাইছেন যেন দ্রুত বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করা হয়।
advertisement
Banowarilal Chowdhary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 25, 2025 8:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: বৃষ্টি হলেই ক্লাসরুমে জমছে জল! অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে পঠন-পাঠন










