advertisement

Viral News: নামজাদা ওষুধ সংস্থার স্টোরে কাজ করছিলেন দুই যুবক, হঠাৎ সামনে সাক্ষাৎ যমদূত! তারপর যা ঘটল...! শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইবে

Last Updated:

Viral News: স্টোররুমে সাপ দুই যুবকের তৎপরতায় প্রাণ বাঁচল কেউটের! কমবেশি প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার হবার ঘটনা

+
ওষুধের

ওষুধের স্টোররুম। প্রতীকী ছবি।

হাওড়া: স্টোররুমে সাপ! দুই যুবকের তৎপরতায় প্রাণ বাঁচল কেউটের! কমবেশি প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। কখনও মাছ ধরার মুগরিতে, কখনও আবার মানুষের বসতবাড়িতে প্রবেশ করছে বিষধর সাপ। একসময় সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ফলে প্রাণে মারা পড়ত সাপ বা বন্যপ্রাণ। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, বন্যপ্রাণীর প্রাণ সংশয় এমন ঘটনা দেখলে মানুষ বন দফতর বা স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছে।
এদিনও সেরকমই একটি ঘটনা হাওড়ার পাঁচলায়। একটি ওষুধ কোম্পানির স্টোররমে একটি কেউটে সাপ ঢুকে পড়ে। সেখানে কর্মরত দুই যুবক সাপটিকে দেখে অন্যদের সতর্ক করে নিজেরা সাপটিকে একটি পাত্রে ধরে রাখতে সক্ষম হয়। স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে সেই সাপ তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কারণে-অকারণে পিঠে ব্যথায় কাবু? ১৫-২০ মিনিট সময় দিন নিজেকে, ৬ কাজে সব ব্যথা ‘ভ্যানিশ’, মহিলাদের জন্য খুবই কার্যকরী
স্টোররুমে প্রবেশ করেছে কেউটে সাপ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশ কর্মী শুভঙ্কর কোলে এবং শুভজিৎ মাইতি। সাপটিকে সেখান থেকে উদ্ধার করে। পরিবেশ কর্মীদের কথায় জানা যায়, সাপটি খুব বড় নয়, কয়েক মাসের শাবক। সেখান থেকে উদ্ধার করে একটি প্লাস্টিকের জারে বন্দি করা হয়। স্থানীয় মানুষদের সচেতন বার্তা দেওয়া হয়। এরপর সেখান থেকে সামান্য দূরত্বে একটি নিরাপদ স্থানে সাপটিকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরমের ছুটিতে ঘুরে দেখুন প্রকৃতির শ্রেষ্ঠ ‘এই’ স্থাপত্য, কোথায় জানেন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন
এ প্রসঙ্গে পরিবেশকর্মী শুভজিৎ মাইতি জানান, হাওড়া জেলা সমুদ্রের নিকটবর্তী নদীর নিম্ন গতির এলাকা, ফলে জলা জঙ্গলময় এলাকা বেশি। যে কারণে জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং সাপেদের বসবাস। বর্তমান সময়ে জলাভূমি ধ্বংস হচ্ছে ব্যাপকভাবে। যে কারণে বন্যপ্রাণী ও সাপেদের মত প্রাণীরা লোকালয়ে বা মানুষের বাড়িতে চলে আসছে বেশি। মানুষকে আর বেশি সচেতন হতে হবে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: নামজাদা ওষুধ সংস্থার স্টোরে কাজ করছিলেন দুই যুবক, হঠাৎ সামনে সাক্ষাৎ যমদূত! তারপর যা ঘটল...! শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইবে
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement