advertisement

East Medinipur News: ‘ভুয়ো’ কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ফাঁসল! এলাকা থেকেই বেপাত্তা ঈশ্বরপুরের প্রধান

Last Updated:

কলকাতা হাইকোর্ট ওবিসি শংসাপত্র খারিজ করতেই এলাকাছাড়া ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি ঘোড়াই৷ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার, অভিযোগ টালবাহানা করতে আবার উচ্চ আদালতে যাচ্ছেন।

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
পূর্ব মেদিনীপুর: ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে প্রধান হতে গিয়েছিলেন৷ আর তাতেই বেঁধেছে গিয়ে বিপত্তি, আদালতের নির্দেশের পর থেকে এলাকায় নেই বিতর্কিত প্রধান। ঘটনার জেরে প্রশাসনিক সমস্যা তৈরি হয়েছে সংশ্লিষ্টি পঞ্চায়েত এলাকায়৷ প্রধান ‘শূন্য’ পূর্ব মেদিনীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে দেখা দিয়েছে অচলাবস্থা।
চণ্ডীপুর বিধানসভার ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওবিসি শংসাপত্র খারিজ হওয়া অর্থ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকেও সরতে হবে খুকুরানি ঘোড়াইকে। এদিকে, ওই শংসাপত্রের নিরিখেই ওই সংরক্ষিত আসনে জয়ী হয়েছিলেন খুকুরানি৷ এদিকে শংসাপত্র বাতিলের নির্দেশের পর থেকেই বেপাত্তা তিনি৷ এলাকাবাসীর অভিযোগ, হাইকোর্টের নির্দেশের পর থেকেই গ্রাম পঞ্চায়েতে আসছেন না৷
advertisement
advertisement
ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি ঘোড়াই। তাঁকে এলাকাতেও দেখা যাচ্ছে না। হঠাৎ করে পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে না আসায় বিপাকে পড়েছেন এলাকার মানুষজন। বিধানসভা ভোটের মুখে অচলাবস্থা দেখা দিয়েছে ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। যা নিয়ে আবার সরব হয়েছে বিজেপি।
advertisement
বিজেপির ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার, অভিযোগ টালবাহানা করতে আবার উচ্চ আদালতে যাচ্ছেন। যাতে মামলায় গেরোয় পাঁচ বছর কাটিয়ে দেওয়া যায়। তৃণমূল নেতাদের দাবি, দ্রুত অচলাবস্থা কাটাতে অন্য একজন ওবিসি সংরক্ষিত পঞ্চায়েত সদস্যকে প্রধান পদে মনোনীত করা হবে। ঘটনা নিয়ে অবশ্য শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ‘ভুয়ো’ কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ফাঁসল! এলাকা থেকেই বেপাত্তা ঈশ্বরপুরের প্রধান
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement