advertisement

খারাপ আবহাওয়ায় উত্তাল গঙ্গাসাগরে পুণ্যস্নান...! তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের যুবক, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Last Updated:

আবহাওয়া খারাপের জেরে উত্তাল সমুদ্র। আর তা নিয়ে বারবার সতর্ক করছে প্রশাসন। তার মধ্যেই গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেলেন এক পূণ্যার্থী।

+
চলছে

চলছে মাইক প্রচার 

গঙ্গাসাগর: আবহাওয়া খারাপের জেরে উত্তাল সমুদ্র। আর তা নিয়ে বারবার সতর্ক করছে প্রশাসন। তার মধ্যেই গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেলেন এক পূণ্যার্থী। যায় জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ গৌড় নামে বছর ২৬ এক পুণ্যার্থী স্নান করতে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সাগরে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি সাগরতটে সিভিল ডিফেন্সের কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। চলছে মাইক প্রচার।
এই ঘটনার পর সমস্ত পূণ্যার্থীদের বারবার সতর্ক করা হচ্ছে। আবহাওয়া খারাপ হওয়ার সতর্কতা আগে থেকেই ছিল। সেই অনুযায়ী আকাশ কালো মেঘে ছেয়ে আছে এখন। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। অপরদিকে শুরু হয়েছে অমাবস্যার কোটাল। ফলে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। ফলে সাগর এই মুহূর্তে ফুঁসছে।
advertisement
advertisement
ঘটনাটি ঘটার পর কাছে থাকা স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করেছিলেন ওই পূণ্যার্থীকে উদ্ধার করতে। কিন্তু ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। এই ঘটনার পর তিনি যে দলের সঙ্গে সাগরে এসেছিলেন তারা খুবই শোকাহত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চোখের সামনে এমন ঘটনা ঘটায় তারা সকলেই হতবাক হয়ে পড়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে নিখোঁজ পূণ্যার্থীর সন্ধানে সবরকম চেষ্টা করা হচ্ছে, যাতে ওই পূণ্যার্থীকে দ্রুত খুঁজে পাওয়া যায়।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খারাপ আবহাওয়ায় উত্তাল গঙ্গাসাগরে পুণ্যস্নান...! তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের যুবক, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৫ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement