advertisement

Drowning: পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Last Updated:

পুকুরে স্নান করতে নেমে অঘটন! জলে ডুবে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই মর্মান্তিক ঘটানটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পুটখালিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুকুরে ডুবে মৃত দুই ছাত্র। (Ai image)
পুকুরে ডুবে মৃত দুই ছাত্র। (Ai image)
রঞ্জিত সরকার, নদীয়া: পুকুরে স্নান করতে নেমে ঘটে গেল অঘটন! জলে ডুবে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই মর্মান্তিক ঘটানটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পুটখালিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রের খবর, কুসুরিয়া এলাকার বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুফল দাস এবং তার প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী রুদ্র বালাকে সঙ্গে নিয়ে পুটখালি এলাকার একটি পুকুরে স্নান করতে যায়।
আরও পড়ুন: স্ত্রীকে ডেকে নিয়ে প্রথমে সঙ্গম, তার পরই জলে ডুবিয়ে খুন-আগুন!ফলতা কাণ্ডে গ্রেফতার স্বামী
স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি,অসাবধানতাবশত হঠাৎই জলে ডুবে যায় দুই ছাত্র। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drowning: পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement