advertisement

Ghoramara Island: ১০০ কিমি সাইকেল চালিয়ে ঘোড়ামারা দ্বীপে ২ ব্যক্তি! উদ্দ্যেশ্য জানলে কুর্নিশ জানাবেন

Last Updated:

ঘোড়ামারা দ্বীপ বাঁচানোর বার্তা দিতে সাইকেল নিয়ে দ্বীপে পৌঁছালেন দুই ব্যক্তি

+
সাইকেল

সাইকেল নিয়ে ঘোড়ামারা দ্বীপে ওই ব্যক্তিরা

কাকদ্বীপ: ঘোড়ামারা দ্বীপ বাঁচানোর বার্তা দিতে সাইকেল নিয়ে দ্বীপে পৌঁছালেন দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তি হলেন প্রদ্যুৎ কুমার দে ও সন্দীপ কুমার দে। তাদের স্বাগত জানায় দ্বীপের বাসিন্দারা। আসলে ঘোড়ামারা দ্বীপে উচ্চশিক্ষার জন্য একমাত্র স্কুল রয়েছে যার নাম ঘোড়ামারা মিলন বিদ্যাপিঠ (এইচএস)। এই স্কুল ৭৫ বছরে পা দিয়েছে এবছর। সেই স্কুলের শিক্ষকদের আমন্ত্রণে ওই দুই ব্যক্তি প্রায় ১০০ কিলোমিটার পথ সাইকেলে করে ঘোড়ামারা দ্বীপ বাঁচানোর বার্তা দিতে দিতে এসেছেন।
ঘোড়ামারা যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি ক্ষয়িষ্ণু দ্বীপের কথা। যে দ্বীপ ক্রমশ আয়তনে ছোট হচ্ছে। এই দ্বীপের প্রধান সমস্যা নদীর ভাঙন। সেই সমস্ত সমস্যা দুরে সরিয়ে দ্বীপের শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে স্কুলটি। ফলে এই স্কুলের গুরুত্ব অনেক। সেজন্য স্কুলের প্লাটিনাম জয়ন্তীতে ঘোড়ামারাকে বাঁচাতে হবে এই বার্তা দিতে চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে ওই দুই সাইকেল চালককে আমন্ত্রণ করেছিল স্কুল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর পাঁচটা স্কুলের প্লাটিনাম জয়ন্তীর থেকে যা অনেকটাই আলাদা হয়েছে। সাইকেল চালিয়ে ওই দুই ব্যক্তি ঘোড়ামারা স্কুলের সামনে পৌঁছালে তাঁদের সম্মান জানানো হয়। এই চলমান ঘটনায় অংশ নিতে পেরে খুবই খুশি বলে জানিয়েছেন সন্দীপ কুমার দে ও প্রদ্যুৎ কুমার দে। ঘোড়ামারা বাঁচুক এটাই চান সকলেই।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghoramara Island: ১০০ কিমি সাইকেল চালিয়ে ঘোড়ামারা দ্বীপে ২ ব্যক্তি! উদ্দ্যেশ্য জানলে কুর্নিশ জানাবেন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement