advertisement

স্কুল থেকে ফেরার পথে খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই ছাত্রী! চরম উৎকন্ঠায় পরিবার

Last Updated:

খড়দহ প্রিয়নাথ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজ। পরীক্ষা দিয়ে দু'জনে আর বাড়ি ফেরেনি।

নিখোঁজ প্রতীকী ছবি
নিখোঁজ প্রতীকী ছবি
খড়দহ, সুবীর দেঃ স্কুলে পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরল না দুই ছাত্রী। খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই পড়ুয়া। পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। চব্বিশ ঘণ্টা হয়ে গিয়েছে। মেয়ের কোন খবর নেই। চরম উৎকন্ঠায় দুই পরিবারের লোকজন।
স্কুলে পরীক্ষা দিয়ে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির দুই ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রীর নাম সৃজিতা আদক। বয়স ১৪ বছর। অপর নিখোঁজ ছাত্রীর নাম অঙ্কিতা ভট্টাচার্য। বয়স ১৪ বছর। দুজনেই খড়দহ প্রিয়নাথ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া।
আরও পড়ুনঃ রাস্তার পাশে পড়ে গলাকাটা দেহ! পরনে সাদা পাঞ্জাবি, তবে কী…
সৃজিতার বাড়ি টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়ায়। অঙ্কিতার বাড়ি খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায়। নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার ওই দুই ছাত্রী স্কুলের পোশাক পরে পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল ছুটির পর তারা দুজনেই আর বাড়ি ফেরেনি। নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পেট্রাপোলে বন্ধ পাট আদান-প্রদান, সীমান্তের চাষিদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ, উপার্জনের ‘নয়া পথের’ সন্ধান
এরপরেই দুই পরিবার এদিন খড়দহ থানার দ্বারস্থ হয়। নিখোঁজের ডায়েরি করে পরিবার। ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও মেয়েদের কোনো খোঁজ খবর না পাওয়ায় চরম উৎকণ্ঠা গ্রাস করেছে পরিবারকে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল থেকে ফেরার পথে খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই ছাত্রী! চরম উৎকন্ঠায় পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement