Barasat Truck Fire: পর পর বাইকে ধাক্কা, জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের তাণ্ডব! জ্বলল আগুন, বারাসতে তুলকালাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১১ নম্বর রেলগেট পেরিয়ে বারাসত কলোনি মোড়ের দিকে ছুটতে থাকে কন্টেনারটি৷ ট্রাকের নীচে বাইক আটকে থাকায় রাস্তার সঙ্গে ঘর্ষণে ট্রাকের পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায়৷
জিয়াউল আলম, বারাসত: পর পর বাইকে ধাক্কা৷ সেই অবস্থাতেই না থেমে ব্যস্ত জাতীয় সড়কের উপর দিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলেছে একটি বিশাল কন্টেনার ট্রাক৷ দুর্ঘটনার জেরে কন্টেনারটির নীচে ঢুকে যায় দুটি বাইক৷ সেই অবস্থাতেই চলতে থাকায় চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়৷ আগুন ধরে যায় দুটি মোটরসাইকেলেও৷
বুধবার দুপুরে এমনই বেপরোয়া ট্রাকের এমনই তাণ্ডবের সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগণার বারাসত৷ জানা গিয়েছে, ওই কন্টেনারটি একটি অনলাইন ডেলিভারি সংস্থার মাল নিয়ে যাচ্ছিল৷ মধ্যমগ্রামের দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল ওই কন্টেনারটি৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী এবং পুলিশকর্মীদের দাবি, বারাসত ডাক বাংলো মোড়ের কাছে প্রথমে দুটি মোটরসাইকেলে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা কন্টেনারটি৷ দুই বাইক চালক অল্পের জন্য প্রাণে বাঁচলেও বাইক দুটি কন্টেনারের নীচে ঢুকে যায়৷ না থেমে সেই অবস্থাতেই চলতে থাকে ট্রাকটি৷ বেপরোয়া কন্টেনারের চাকায় পিষ্ট হতে হতে বাঁচেন অনেক পথচারীও৷ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে থাকে কন্টেনারটি৷
advertisement
১১ নম্বর রেলগেট পেরিয়ে বারাসত কলোনি মোড়ের দিকে ছুটতে থাকে কন্টেনারটি৷ ট্রাকের নীচে বাইক আটকে থাকায় রাস্তার সঙ্গে ঘর্ষণে ট্রাকের পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায়৷ দুটি বাইকেও আগুন ধরে যায়৷ শেষ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ এ ভাবে যাওয়ার পর কলোনি মোড় পেরিয়ে হেলাবটতলার কাছে দাউ দাউ করে আগুন ধরে যায় ট্রাকটিতে৷ বাধ্য হয়ে তখন ট্রাক থামিয়ে পালাতে যান চালক৷ কিন্তু তাঁর শরীরেও আগুন লেগে যায়৷ পালানোর চেষ্টা করলেও ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই চালক৷
advertisement
তবে কেন ওই ট্রাক চালক এ রকম বেপরোয়া গতিতে ট্রাক নিয়ে ছুটছিলেন, তা স্পষ্ট নয়৷ কন্টেনারের ভিতরে কী রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কন্টেনার চালককে৷ দমকলের ইঞ্জিন এসে ট্রাকটির আগুন নেভায়৷ ঘটনার জেরে ১২ নম্বর জাতীয়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Truck Fire: পর পর বাইকে ধাক্কা, জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের তাণ্ডব! জ্বলল আগুন, বারাসতে তুলকালাম











