advertisement

Yuba Sathi Online Application Timings: অনলাইনে কতক্ষণ করা যাবে যুবসাথীর আবেদন? সময় বেঁধে দিল রাজ্য সরকার, জানুন সময়সীমা

Last Updated:

আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকউন্টে ঢুকতে শুরু করবে৷

যুবসাথীর অনলাইন আবেদনে সময় বাঁধল রাজ্য৷
যুবসাথীর অনলাইন আবেদনে সময় বাঁধল রাজ্য৷
যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার৷ স্বনির্ভর বাংলা ক্যাম্পের পাশাপাশি অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়েছে৷ স্বনির্ভর বাংলা ক্যাম্প চালু থাকছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ অন্যদিকে অনলাইনে যুবসাথীর আবেদন করা যাবে সন্ধে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত৷
যুবসাথী প্রকল্পে https://apas.wb.gov.in পোর্টালে গিয়ে অনলাইনে যুবসাথীর আবেদন করা যাচ্ছে৷ সেই পোর্টালেই অনলাইনে আবেদন করতে গেলে এই সময়সীমার কথা জানিয়ে দেওয়া হচ্ছে৷ সেখানে বলে দেওয়া হয়েছে, অনলাইনে সন্ধে ৭টা থেকে সকাল ৯টার মধ্যে অনলাইনে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আবেদন করা যাবে৷
যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেবে রাজ্য সরকার৷ আগামী এপ্রিল মাস থেকে এই সুবিধে পাওয়া যাবে৷ আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ৷
advertisement
advertisement
রাজ্য সরকার সূত্রে খবর, আবেদনপত্র জমা করার পর সত্যিই আবেদনকারী কর্মহীন অথবা বেকার কি না তা বেশ কয়েকটি উপায়ে খতিয়ে দেখা হবে৷ যেমন আবেদনকারীর যদি কোনওভাবে প্রভিডেন্ট ফান্ড অথবা ইএসআই-এর সুবিধা যদি থাকে সংশ্লিষ্ট আবেদনকারী যুবসাথীর সুবিধে পাবেন না৷
রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, সরকারি স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ কিন্তু অন্য কোনও সরকারি ভাতা পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷
advertisement
যুবসাথীর বিজ্ঞপ্তি অনুযায়ী একজন আবেদনকারী পাঁচ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন৷ এই সময়ের মধ্যে তাঁর কোনও কর্মসংস্থান হলে তা সরকারকে জানাতে হবে বলেও যুবসাথীর ফর্মে উল্লেখ করা রয়েছে৷
অনলাইনের পাশাপাশি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর বাংলা শিবিরে গিয়ে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuba Sathi Online Application Timings: অনলাইনে কতক্ষণ করা যাবে যুবসাথীর আবেদন? সময় বেঁধে দিল রাজ্য সরকার, জানুন সময়সীমা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement