advertisement

Basanti Toto Accident: পড়ে রইল বই, ব্যাগ! বাসন্তীতে টোটোর বেপরোয়া গতির বলি ছাত্রী, স্কুলে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, গোয়ালা মোড়ের দিক থেকে ওই টোটোটি বাসন্তীর দিকে আসছিল৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোটোয় ওই ছাত্রী সহ মোট চারজন যাত্রী ছিলেন৷

এই টোটোয় চড়েই স্কুলে যাচ্ছিল ছাত্রী৷ (বাঁদিকে) মৃত ছাত্রীর স্কুল ব্যাগ৷
এই টোটোয় চড়েই স্কুলে যাচ্ছিল ছাত্রী৷ (বাঁদিকে) মৃত ছাত্রীর স্কুল ব্যাগ৷
অনুপ বিশ্বাস, বাসন্তী: টোটোয় চড়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ছাত্রী৷ যাত্রী নিয়েই বেপরোয়া গতিতে ছুটছিলেন টোটো চালক৷ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে গিয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার৷ এ দিন সকালে মর্মান্তিক এই দুর্ঘচনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে৷
জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম সুপ্রভা মিস্ত্রি৷ ১৪ বছর বয়সি ওই ছাত্রী বাসন্তীরই বাসিন্দা৷ ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ বাসন্তীর একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল ওই ছাত্রী৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, গোয়ালা মোড়ের দিক থেকে ওই টোটোটি বাসন্তীর দিকে আসছিল৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোটোয় ওই ছাত্রী সহ মোট চারজন যাত্রী ছিলেন৷ তা সত্ত্বেও অত্যন্ত দ্রুত গতিতে টোটোটি চলছিল৷ একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান টোটো চালক৷ ফলে উল্টে যায় টোটোটি৷ টোটোর নীচেই চাপা পড়ে যায় ওই ছাত্রী৷ স্থানীয়রাই টোটোর নীচ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে৷ পুলিশ ঘটবনাস্থলে পৌঁছে ওই ছাত্রীকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
এই ঘটনায় টোটো চালকও আহত হন৷ পুলিশ তাঁকে আটক করেছে৷ ছাত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basanti Toto Accident: পড়ে রইল বই, ব্যাগ! বাসন্তীতে টোটোর বেপরোয়া গতির বলি ছাত্রী, স্কুলে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement