advertisement

Supreme court: সাপের বিষ নিয়ে নেশা! সেই মামলা...এবার সুপ্রিম কোর্টে, রেভ পার্টিতে কীভাবে ব্যবহার, জানাতে নির্দেশ

Last Updated:
এলভিস মামলা এবার সুপ্রিম কোর্টে৷ গায়ককে কড়া সমালোচনা৷ এলভিসের আইনজীবীর দাবি, ‘ওই’ পার্টি রেভ পার্টি ছিলই না৷ ‘নির্দোষ’ তাঁর মক্কেল৷
1/6
সাপের বিষ দিয়ে নেশা! ইউটিউবার তথা গায়ক এলভিস যাদবকে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটিশ্বর সিংয়ের এজলাসে চলছিল এলভিস মামলার শুনানি৷
সাপের বিষ দিয়ে নেশা! ইউটিউবার তথা গায়ক এলভিস যাদবকে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটেশ্বর সিংয়ের এজলাসে চলছিল এলভিস মামলার শুনানি৷
advertisement
2/6
বেঞ্চ জানায়, ‘‘জনপ্রিয় লোকেরা যদি অবোলা প্রাণীদের উপরে অত্যাচার করে, তাহলে তা সমাজে বাজে বার্তা পাঠায়৷ যে কেউ একটা সাপ নিয়ে খেলতে পারে৷’’ আদালত বলে, ‘‘আপনি কি চিড়িয়াখানায় গিয়ে সেখানে জন্তুদের সঙ্গে খেলা করতে পারেন? এটা কি অপরাধ হবে না? আপনি বলতে পারেন না, যে আপনি যা ইচ্ছা তাই করবেন। বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের অধীনে অভিযোগটি নিয়ে আমরা উদ্বিগ্ন৷’’

3/6
যদিও এলভিসের আইনজীবী মুক্তা গুপ্তা আদালতে দাবি করেন, ওই পার্টিতে কজন অতিথি হিসাবে গিয়েছিলেন এলভিস যাদব৷ তাঁর দাবি, তাঁর মক্কেলের সেখানে রেভ পার্টি হওয়ার কোনও প্রমাণ মেলেনি এবং মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছিল পার্টিতে তাকা ৯টি সাপ বিষহীন ছিল৷

4/6
এরপরেই, কীভাবে সাপের বিষ বের করে তা রেভ পার্টিতে ব্যবার করে নেশা করা হয়, তা সরকার পক্ষের আইনজীবীকে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে আদালত৷ মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ.
এরপরেই, কীভাবে সাপের বিষ বের করে তা রেভ পার্টিতে ব্যবার করে নেশা করা হয়, তা সরকার পক্ষের আইনজীবীকে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে আদালত৷ মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ.
advertisement
5/6
স্নেক ভেনম মামলায় ২০২৪ সালের মার্চ মাসে এই ইউটিউবারকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল বলে তারা জানিয়েছে।
স্নেক ভেনম মামলায় ২০২৪ সালের মার্চ মাসে এই ইউটিউবারকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
advertisement
6/6
এক সপ্তাহ পরে, যাদবকে ৫০,০০০ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়। তার আইনজীবী প্রশান্ত রাঠি বলেছিলেন,
এক সপ্তাহ পরে, যাদবকে ৫০,০০০ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়। তার আইনজীবী প্রশান্ত রাঠি বলেছিলেন, "এই মামলায় আমাদের যুক্তি ছিল যে তাকে মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়েছিল এবং তার বা তার বন্ধুদের কাছ থেকে এনডিপিএস আইন লঙ্ঘন করার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালত তাকে (এলভিশ যাদব) এবং তার দুই বন্ধুকে ৫০,০০০ টাকার পরিবর্তে জামিন দিয়েছে।"
advertisement
advertisement
advertisement