advertisement

Amdanga Murder: ফাঁকা চাষের জমিতে পড়ে মহিলার অর্ধদগ্ধ দেহ! ধর্ষণ করে খুন? সাতসকালে চাঞ্চল্য আমডাঙায়

Last Updated:

সাতসকালে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ স্থানীয় গ্রামবাসীদের দাবি, মৃত মহিলা ওই এলাকার বাসিন্দা নন৷

আমডাঙায় মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার৷
আমডাঙায় মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার৷
জিয়াউল আলম, আমডাঙা: উত্তর চব্বিশ পরগণার আমডাঙায় মাঠের মধ্যে থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধদগ্ধ দেহ৷ যদিও মহিলার পরিচয় এখনও জানা যায়নি৷ এ দিন সকালে আমডাঙার শশীপুরে ফাঁকা চাষের জমির ভিতরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ এর পরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত গতকাল রাতে বাইরে থেকে খুন করে এনে দেহটি ফাঁকা মাঠের ভিতরে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়৷ তবে খুনের আগে ধর্ষণ অথবা নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
সাতসকালে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ স্থানীয় গ্রামবাসীদের দাবি, মৃত মহিলা ওই এলাকার বাসিন্দা নন৷ ফলে বাইরে থেকে খুন করে দেহ ফেলে যাওয়ার সম্ভাবনাই জোরাল হচ্ছে৷ মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর৷
advertisement
advertisement
এ দিন সকালে মাঠে চাষের কাজে যাওয়ার সময় প্রথম কয়েকজন কৃষক ওই মহিলার দেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড় জমে যায়৷ গতকাল রাতে বহিরাগত কাউকে অথবা কোনও গাড়িকে এলাকায় দেখা গিয়েছে কি না, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
অতীতে কোনওদিন তাঁদের এলাকায় এমন ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ফলে, এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amdanga Murder: ফাঁকা চাষের জমিতে পড়ে মহিলার অর্ধদগ্ধ দেহ! ধর্ষণ করে খুন? সাতসকালে চাঞ্চল্য আমডাঙায়
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement