advertisement

India-Bangladesh: তারেক-জমানায় পরিস্থিতি বদলের ইঙ্গিত,বাংলাদেশে সব রকম ভিসা পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু করল ভারত

Last Updated:

বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে নতুন করে অশান্তি শুরু হয়। গত বছরের শেষ দিকে সেই অশান্তির কারণে বাংলাদেশে থাকা বিভিন্ন ভিসাকেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারতে তাদের ভিসাকেন্দ্রে অনির্দিষ্ট কালের জন্য তালা ঝোলায় বাংলাদেশ-ও। তবে বাংলাদেশে নতুন সরকারের জমানায় পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলেছে

India to restore all visa services in Bangladesh soon
India to restore all visa services in Bangladesh soon
নয়াদিল্লি: শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকে গত ১৭ মাস ধরে নানা উত্তেজনা, চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ছবিতে বদল এসেছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান৷ ভারত-বাংলাদেশের অচলাবস্থা কাটাতে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় চালু করা হয়েছে ভিসা পরিষেবা। এবার ভারতও বাংলাদেশে সবরকম ভিসা পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু করল।
ভারতীয় কর্মকর্তাদের মতে, মেডিক্যাল ভিসা এবং ডাবল-এন্ট্রি পারমিট দেওয়া হচ্ছিলই। হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অশান্তির কারণে মেডিক্যাল এবং ডবল-এন্ট্রি ছাড়া আর সব ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। সিলেটে ভারতের কনস্যুলার অনিরুদ্ধ দাস জানান, দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ ও স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পর্যটক-সহ সব ধরনের ভিসা পুনরায় চালু করা হবে। পর্যটক ভিসা-সহ অন্যান্য বিভাগও খুব শিগগিরই ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশে সমস্ত ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা ভিসা প্রদানকারী কেন্দ্র বন্ধ করে দেয় ভারত। পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিষেবা চালু হলেও সব ধরনের ভিসা দেওয়া হচ্ছিল না। কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আগে ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে ওঠে। পরবর্তীতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। বাংলাদেশে বিক্ষোভ এবং ভারতবিরোধী মনোভাবসম্পন্ন প্রতিবাদের ঘটনাও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তোলে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India-Bangladesh: তারেক-জমানায় পরিস্থিতি বদলের ইঙ্গিত,বাংলাদেশে সব রকম ভিসা পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু করল ভারত
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement