advertisement

ভোটের আবহে অশান্তি যাদবপুর ক্যাম্পাসে, সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতাহাতি! ছাত্র সংঘর্ষের মধ্যে পড়ে জখম বাংলার অধ্যাপক

Last Updated:

WTI ছাত্র সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে SFI ও WTI মধ্যে সংঘর্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আহত অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা।

ছাত্র সংঘর্ষের মধ্যে পড়ে জখম বাংলার অধ্যাপক
ছাত্র সংঘর্ষের মধ্যে পড়ে জখম বাংলার অধ্যাপক
কলকাতা: WTI ছাত্র সংগঠনের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই SFI এবং WTI দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পড়ুয়ারা। একজন ছাত্রীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত হয়েছেন এক অধ্যাপকও।
অভিযোগ, শুক্রবার বিকাল থেকে যাদবপুর ক্যাম্পাসের সায়েন্স আর্টস মোড়ে WTI এর কিছু ছাত্রছাত্রীরা এসএফআই-এর এবং কিছু সাধারণ ছাত্রছাত্রীদের উত্যক্ত করার চেষ্টা করে এবং ঝামেলা সৃষ্টির চেষ্টা করতে থাকে। এইসব চলাকালীন ডব্লিউ টি আই এর কিছু ছেলে মিলে কেমিস্ট্রির এক ছাত্রকে মারে। এর প্রতিবাদ করতে গেলে বচসা আরও তীব্র আকার ধারণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়ার কথায়, ‘এমন অবস্থায় আমাদের বাংলা বিভাগের অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অনেকবার ওদের অনুরোধ করেন যাতে আর ঝামেলা না করে, তবে ওরা শোনে না। উল্টে ডব্লিউ টি আই-এর একটি ছেলে স্যারের গায়ে হাত তোলে। মেরে স্যারের চশমা ভেঙে দেয় এবং তারপর তাকে ডব্লিউ টি আই এর ছেলেরা লুকিয়ে দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সাধারণ ছাত্র হিসেবে ঘটনাটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
advertisement
advertisement
আইসিসি নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই যাদবপুর ক্যাম্পাসে উত্তাপ চড়ছিল বলে জানা যায়। শুক্রবার ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই  সংঘাত থামাতে যান বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক। তখনই তিনি আহত হয়েছেন বলে খবর। ডব্লিউটিআই ও এসএফআইয়ের মধ্যে গত কয়েকদিন ধরেই সংঘাতের বাতাবরণ ছিল বলে খবর। অধ্যাপককে পার্শ্ববর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তাঁর চোখে ঘুষি মারা হয়েছে। চশমার কাচ ভেঙে আঘাত লেগেছে নাকে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের আবহে অশান্তি যাদবপুর ক্যাম্পাসে, সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতাহাতি! ছাত্র সংঘর্ষের মধ্যে পড়ে জখম বাংলার অধ্যাপক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement