advertisement

Rachana Banerjee: সাংসদ হিসেবে একের পর এক কাজ! পান্ডুয়ার স্কুলে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন রচনা

Last Updated:

Rachana Banerjee: পান্ডুয়ার স্কুলে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ তহবিলের প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে ছাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে

রচনা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
রচনা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
পান্ডুয়া, হুগলি, সোমনাথ ঘোষঃ অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করার পর এখন সাংসদের ভূমিকায় রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পান্ডুয়ার ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে কমিউনিটি টয়লেট উদ্বোধন করেন হুগলির সাংসদ। ২০২৪-২৫ অর্থবর্ষের সাংসদ তহবিলের প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে এই বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে। এদিন সাংসদ রচনা উদ্বোধন করলেন।
সাংসদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়ার বিডিও শ্বেবন্তী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দুর্গাপুজোর কেনাকাটা থেকে শুরু করে স্কুল জীবনের নস্ট্যালজিয়া সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন রচনা।
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে বিপদ! ডুবে যায় নৌকা, ট্রলারের সহযোগিতায় উদ্ধার ৬ মৎসজীবী
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার পুজোয় বৃষ্টি হতে পারে। তাহলে কি ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে? এই বিষয়ে তৃণমূল সাংসদ বলেন, পুজোয় যেন বৃষ্টি না হয়। সবাই যেন খুব আনন্দ করে। সারাবছর মানুষ এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। এই দিনগুলিতে যেন বৃষ্টি না হয়। পুজো এবার অনেক এগিয়ে এসেছে। সবার একটা ভয় আছে, তবে আশা করি বৃষ্টি হবে না। পুজোর সময় মানুষকে বস্ত্রদান করতে ভাললাগে। একটু একটু করে সবাই কাছে যাওয়ার চেষ্টা করি।
advertisement
advertisement
পুজোর আবহে নিজের জন্য কী কী শাড়ি কিনলেন জিজ্ঞেস করায় রচনা বলেন, নিজের জন্য কিছু কিনি না। সারাবছর প্রচুর কেনাকাটা হয়। বারো মাসে তেরো পার্বণ। সাংসদ হওয়ার পর প্রচুর নিমন্ত্রণ পাই। সেই কারণে সারাবছর কিনতে হয়। তবে পুজোতে শাড়িই পরব।
এদিন স্কুলে এসে হুগলির সাংসদ বলেন, স্কুলজীবন সবচেয়ে আনন্দের। সবসময় নস্ট্যালজিক লাগে। স্কুলজীবন শেষ করার পর মনে হয় ওটাই সবচেয়ে আনন্দের জীবন। আমি অবশ্য দুষ্টু মেয়ে ছিলাম না ভালো মেয়ে ছিলাম।
advertisement
অন্যদিকে বিজেপি জনসংযোগে পাড়ায় পাড়ায় নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা করছে। এই বিষয়ে রচনা বলেন, তৃণমূল পথপ্রদর্শক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবেই ডায়মন্ড হারবারে শুরু করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: সাংসদ হিসেবে একের পর এক কাজ! পান্ডুয়ার স্কুলে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন রচনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement