advertisement

Six Fishermen Found: মাছ ধরতে গিয়ে বিপদ! ডুবে যায় নৌকা, ট্রলারের সহযোগিতায় উদ্ধার ৬ মৎসজীবী

Last Updated:

Six Fishermen Found: ঘোড়ামারা দ্বীপের কাছে মৎসজীবীদের নৌকাডুবি। জাহাজের ঢেউয়ে ডুবে যায় নৌকা। সারারাত নদীতে থাকার পর বৃহস্পতিবার ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়

৬ জন মৎসজীবী উদ্ধার
৬ জন মৎসজীবী উদ্ধার
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ জাহাজের ঢেউয়ে ডুবে গেল মৎস্যজীবীদের নৌকা। ঘোড়ামারা দ্বীপের কাছে মৎসজীবীদের নৌকাডুবির এই ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা নদীতে থাকার পর তাঁদের উদ্ধার করা হয়। মাছ ধরতে যাওয়ার ট্রলারের সহযোগিতায় উদ্ধার হন ৬ মৎস্যজীবী।
জানা যাচ্ছে, বুধবার বিকেলে কুলপি থানার রাঙাফলা এলাকার ৬ মৎস্যজীবী ঘোড়ামারা দ্বীপের কাছে মাছ ধরতে যান। ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় জাহাজের ঢেউয়ে ঘটে বিপত্তি। ঘোড়ামারা দ্বীপের কাছেই ডুবে যায় মৎসজীবীদের ওই নৌকা।
আরও পড়ুনঃ ঐতিহ্যের ২৫ বছর! পঞ্চকোট মহাবিদ্যালয়ে রজত জয়ন্তী উদযাপন, কলেজের জন্য বড় ঘোষণা সাংসদের
এরপর কয়েক ঘণ্টা নদীতে থাকার পর অবশেষে ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়। মাছ ধরতে যাওয়ার এক ট্রলারের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। বর্তমানে সকলেই সুস্থ বলে খবর। তবে জাহাজের ঢেউয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা যায়নি।
advertisement
advertisement
জানা যাচ্ছে, নদী থেকে উদ্ধারের পর ৬ জন মৎস্যজীবীকে বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁরা যে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেটি উদ্ধার করা না গেলেও বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Six Fishermen Found: মাছ ধরতে গিয়ে বিপদ! ডুবে যায় নৌকা, ট্রলারের সহযোগিতায় উদ্ধার ৬ মৎসজীবী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement