advertisement

Dengue: সাংসদের ঘরেও ডেঙ্গির হানা! আক্রান্ত স্বামী-মেয়ে, সময় বেঁধে দিলেন শুভেন্দু

Last Updated:

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরাও৷

ডেঙ্গি আক্রান্ত তৃণমূল সাংসদের স্বামী এবং মেয়ে৷
ডেঙ্গি আক্রান্ত তৃণমূল সাংসদের স্বামী এবং মেয়ে৷
#রিষড়া: এবার ডেঙ্গি আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং মেয়ে৷ যদিও সাংংসদের নিজের ডেঙ্গি রিপোর্ট নেগেটিভ এসেছে৷ অপরূপার স্বামী সাকির আলি এবং দু' বছরের মেয়ে রিষড়ার একটি নার্সিং হোমে ভর্তি রয়েছেন৷ তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷
সাংসদের অবশ্য দাবি, কিছুদিন আগে হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ সেখান থেকে ফেরার পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন৷ চিকিৎসকের পরামর্শে তিন জনেরই রক্ত পরীক্ষা করা হলে সাংসদের স্বামী এবং শিশুকন্যার ডেঙ্গি ধরা পড়ে৷ অপরূপাদেবীর স্বামী সাকির আলি রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷
advertisement
advertisement
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি প্রত্যেকদিনই আরও ভয়াবহ আকার ধারণ করছে৷ ইতিমধ্যেই এ বছর আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁয়েছে৷ প্রায় প্রতিদিনই বাড়ছে মৃ্ত্যুর সংখ্যা৷ শুক্রবারই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার৷
advertisement
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরাও৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, দু' দিনের মধ্যে ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না হলে এবং সরকার তৎপরতা না দেখালে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করবেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করে বলেন, 'সরকার যে সংখ্যক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দেখাচ্ছে আসল সংখ্যাটা তার থেকে ২৬২ গুন বেশি৷'
advertisement
যদিও রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, সাধারণ মানুষ সতর্ক না হলে ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়৷ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, কেরল, উত্তর প্রদেশের মতো বাম, বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এ বছর ডেঙ্গির প্রকোপ যথেষ্ট বেশি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: সাংসদের ঘরেও ডেঙ্গির হানা! আক্রান্ত স্বামী-মেয়ে, সময় বেঁধে দিলেন শুভেন্দু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement