advertisement

TMC MLA: 'আমাকে বাঁচান', দরবারে আর্জি, শুনেই বৃদ্ধকে গাড়ি তুলে কোথায় পাঠালেন তৃণমূল বিধায়ক?

Last Updated:

TMC MLA: বিধায়কের দরবারে এসে চিকিৎসার আর্জি, শুনেই নিজের গাড়িতে হাসপাতালে পাঠালেন রোগীকে।

+
রোগীকে

রোগীকে সাহায্য বিধায়কের

উত্তর ২৪ পরগনা: নিজের বিধানসভা এলাকার নাগরিকরা কেমন আছেন, পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সঠিকভাবে তা খতিয়ে দেখতে এবার ওয়ার্ডে বিধায়কের দরবার। আর সেই কর্মসূচিতে এসেই অসুস্থ বৃদ্ধকে নিজের উদ্যোগে গাড়ি করে হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে দিলেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। জানা গিয়েছে, ঠিক হয় অশোকনগর বিধানসভার অন্তর্গত পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিধায়ক স্বয়ং পৌঁছবেন।
সেখানেই নাগরিকদের সমস্যা, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছে কি না সহ উন্নয়ন প্রতিটি এলাকায় পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখতে এরই সঙ্গে মানুষের অভিযোগ শুনে সমস্যা মেটাবেন। সেইমতো এদিন কর্মসূচির শুরুতেই অশোকনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নবভারতী শিক্ষা নিকেতন হাই স্কুলে বসে বিধায়কের দরবার। যেখানে উপস্থিত হন প্রায় শতাধিক বাসিন্দারা।
advertisement
advertisement
সবার সঙ্গেই আলাদা আলাদা ভাবে কথা বলেন বিধায়ক। মূলত রাস্তা তৈরি থেকে নিকাশি সমস্যা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্যার কথাই বিধায়ককে জানাচ্ছিলেন নাগরিকরা। ঠিক তখনই স্ত্রী কবিতা বিশ্বাসের সহায়তায় ক্যাম্পে এসে হাজির হন ষাটোর্ধ্ব বৃদ্ধ, অসুস্থ কানাইলাল বিশ্বাস।
advertisement
জানা যায়, তাদের নেই স্বাস্থ্যসাথী কার্ড, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর তাদের খোঁজ রাখে না। সামান্য পরিচারিকার কাজ করে সংসার সামলে স্ত্রী অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ জুগিয়ে উঠতে পারছে না। তাই কানাইলালের চিকিৎসা করানোর আর্জি জানান বিধায়ক এর কাছে। বিষয়টি জানা মাত্রই অসুস্থ বৃদ্ধকে নিজের গাড়িতে বসিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক নারায়ণ গোস্বামী। বিধায়ক জানান, “মানুষের পাশে থাকার জন্যই আমরা জনপ্রতিনিধি।” হাসপাতালে সুপার বিবেকানন্দ বিশ্বাস জানিয়েছেন, “উচ্চ রক্তচাপের সমস্যা-সহ বৃদ্ধের মলদ্বারে সংক্রমণ রয়েছে। সেই সংক্রান্ত চিকিৎসা চলছে। আর কোনও সমস্যা রয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।” তবে বিধায়কের এহেন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
advertisement
—– Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC MLA: 'আমাকে বাঁচান', দরবারে আর্জি, শুনেই বৃদ্ধকে গাড়ি তুলে কোথায় পাঠালেন তৃণমূল বিধায়ক?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement