advertisement

TMC Councilor Detained in Birbhum: শিঙারার সঙ্গে কেন চাটনি কম, দোকানকর্মীকে সপাটে চড়! বীরভূমে আটক তৃণমূল কাউন্সিলর, চাইতে হল ক্ষমা

Last Updated:

এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা৷ কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা৷

অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন৷
অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন৷
শিঙারার সঙ্গে চাটনি কম দেওয়া হয়েছে৷ এই অভিযোগেই তেলেভাজার দোকানের কর্মীকে সপাটে চড় মারলেন তৃণমূল কাউন্সিলর৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বীরভূমের দুবরাজপুরে৷ কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা৷ শেষ পর্যন্ত রাতেই ওই তৃণমূল কাউন্সিলরকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ৷ এর পর জাতীয় সড়ক অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা৷ পরে অবশ্য স্থানীয়দের মতো কাউন্সিলর ক্ষমা চেয়ে নেওয়ায় তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে দুবরাজপুরের শ্মশান কালী মন্দিরের কাছে৷ অভিযোগ, সন্ধ্যাবেলা ওই দোকানে শিঙারা কিনতে আসেন দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন৷
দোকানকর্মী জিতেন্দ্রনাথ সাহার অভিযোগ, তিনি কাউন্সিলরকে চিনতেন না৷ দোকানে এসে তিনটি শিঙারা কেনেন শেখ নাজিরউদ্দিন৷ শিঙারা দেওয়ার পর অতিরিক্ত এক প্যাকেট চাটনি চান ওই তৃণমূল কাউন্সিলর৷ তা দিতে অস্বীকার করতেই ওই কাউন্সিলর তাঁকে সপাটে চড় মারেন বলে অভিযোগ দোকানকর্মী জিতেন্দ্রনাথ বাবুর৷ তিনি বলেন, ‘উনি আমাকে বললেন, চিনিস আমি কে? এর পরই এত জোরে চড় মারলেন যে আমি মাটিতে পড়ে যাই৷’
advertisement
advertisement
এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা৷ কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা৷ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ৷ শেষ পর্যন্ত সাধারণ মানুষের চাপেই অভিযুক্ত কাউন্সিলরকে বৃহস্পতিবার রাতেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ এর পর ওঠে অবরোধ৷
পরে অবশ্য ওই তৃণমূল কাউন্সিলর অভিযোগকারী দোকানকর্মীর কাছে ক্ষমা চেয়ে নেন৷ যদিও চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর৷ তাঁর দাবি, ‘আমি চাটনি চাইতেই ওই দোকানকর্মী আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দেন৷ তখন আমি ওনাকে একটা ঠেলা মারি, কিন্তু চড় আমি মারিনি৷ তার পরেও আমি ভুল স্বীকার করে নিই৷ তা সত্ত্বেও এই ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Councilor Detained in Birbhum: শিঙারার সঙ্গে কেন চাটনি কম, দোকানকর্মীকে সপাটে চড়! বীরভূমে আটক তৃণমূল কাউন্সিলর, চাইতে হল ক্ষমা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement