Anubrata Mondal: বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন মমতার, সভাপতি পদ যাওয়ার পর এবার বড় নির্দেশ? তোলপাড় বীরভূম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: বীরভূমে বড় রদবলের পর রবিবারই হল কোর কমিটির বৈঠক। সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূম: সাংগঠনিক রদবদলের পর বীরভূমে দলের জেলা সভাপতি আর পদে নেই অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, ওইপদই তুলে দিয়েছে তৃণমূল। অনুব্রত (ডাকনাম কেষ্ট) এবার শুধুই কোর কমিটির সদস্য। বীরভূমে বড় রদবলের পর রবিবারই হল কোর কমিটির বৈঠক। সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, অনুব্রতর সঙ্গে কোর কমিটির বৈঠকের সময় ফোন করেন মুখ্যমন্ত্রী। কোর কমিটি কীভাবে চলবে, পাশাপাশি তার যে প্রোগ্রাম গুলি আগে থেকে ঘোষণা করা হয়েছিল সেগুলি থাকবে কিনা, এছাড়াও একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন অনুব্রতর সঙ্গে, এমনই খবর তৃণমূল সূত্রে। যদিও এই বিষয়ে কিছু বলতে নারাজ কোর কমিটির সদস্যরা।
আরও পড়ুন: রবিবারেই ২ মহাগোচর! কপাল খুলছে ৪ রাশির, দেড় বছর ধরে চলবে টাকার বৃষ্টি, সাফল্য হাতের মুঠোয়
advertisement
advertisement
অন্যদিকে বিকাশ রায় চৌধুরীও জানিয়েছেন হ্যাঁ ফোন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোর কমিটির আরেক সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানাচ্ছেন ‘‘সবারেরই ফোন আসছিল তবে কে ফোন করেছিল না করেছিল সেই বিষয়ে আমি কিছু বলতে পারব না।’’
advertisement
আগামী মাসের ১৪ তারিখ ও ২৮ তারিখ ফের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হতে চলেছে। ১৪ তারিখ সিউড়ি ও ২৮ তারিখ আবারও বোলপুর। এছাড়াও অনুব্রত মণ্ডল যে সিদ্ধান্ত নিয়েছিলেন আগে ২৫, ২৬ এবং ২৭ তারিখে এই মাসেই তিনটি মহকুমা বোলপুর সিউড়ি ও রামপুরহাটে মিছিল করার কথা ছিল তা সিলমোহর দিয়েছে কোর কমিটি এমনই জানালেন আশীষ বন্দ্যোপাধ্যায় কোর কমিটির অন্যতম সদস্য।
advertisement
আরও পড়ুন: একগাদা তেল শুষে নয়, লুচি ফুলকো হবে এই কয়েকটি উপায়ে! টিপস মানলেই কম তেলেই দিব্যি হবে ভাজা
এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষ নানা ধরনের পোস্ট করছে সেই সব পোস্টকে মাথায় রাখে সেগুলিকে আর করা যাবে না যদি সেরকম কিছু পোস্ট আসে তাহলে দল বিরোধী কাজের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হতে পারে এমনই জানালেন আশিস বন্দ্যোপাধ্যায়।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন মমতার, সভাপতি পদ যাওয়ার পর এবার বড় নির্দেশ? তোলপাড় বীরভূম









