advertisement

South 24 Parganas News: মুখে লাগল না জ্যান্ত ছাগল! বৈকুন্ঠপুরের দক্ষিণ রায় বেছে নিল নিজের রাস্তা

Last Updated:

ছাগলের টোপ পছন্দ হয়নি দক্ষিণ রায়ের, বেছে নিল নিজের রাস্তা

+
জঙ্গলে

জঙ্গলে ফিরল বাঘ 

সুন্দরবন: কুলতলির মৈপীঠে দুদিন ধরে লোকালয়ে থাকা বাঘকে বন্দি করতে বন দফতরের পক্ষ থেকে ছাগল দিয়ে খাঁচা টোপ ব্যবহার করেও কোনো লাভ হল না।দক্ষিণ রায় খাঁচা বন্দি না হয়ে স্বেচ্ছায় লোকালয় থেকে জঙ্গলে পাড়ি দিয়েছে বুধবার ভোরে। আর তাতেই কিছুটা হলেও স্বস্তিতে বন কর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা।
সোমবার সকালে কুলতলির মৈপীঠের কিশোরীমোহনপুরের দক্ষিণ বৈকুন্ঠপুরের মাকড়ি নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার এক মৎস্যজীবি। এরপর থেকে বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। মঙ্গলবার সকালে বাঘের অবস্থান বদলে উওর বৈকুন্ঠপুরে চলে আসে। এর পরে ডিএফও নিশা গোস্বামী ও এডিএফও অনুরাগ চৌধুরীর উপস্থিতিতে জঙ্গলের তিনদিক ঘিরে দেওয়া হয় নাইলনের জাল দিয়ে। এর পরে সারা দিন ধরে একাধিকবার চেষ্টা করেও বাঘকে জঙ্গলে ফেরানো যায় না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার পরে এদিন সন্ধ্যায় বাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়। এরপরে এদিন রাতে বাজি ফাটিয়ে আগুন জ্বালিয়ে ও বাঘকে জঙ্গলে ফেরানো যায় না। তবে বুধবার ভোরে দক্ষিণ রায় নিজে থেকেই জঙ্গলে ফিরে যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বনবিভাগের আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বুধবার বলেন, “বাঘটি খাঁচায় না ঢুকে নদী পেরিয়ে জঙ্গলে চলে গেছে এদিন ভোরে। আমরা বাঘের চলে যাওয়ার পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়েছি যে বাঘটি আর লোকালয়ে নেই। তবে আমরা আছি এখনও এলাকায়।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটি এদিন ওরিয়ান নালার ওপারে আজমলমারির জঙ্গলে ফিরে গেছে। আর দক্ষিণ রায় তাঁর জঙ্গলে ফিরে যাওয়ায় আপাতত স্বস্তির নিশ্বাস ফেলেছে বন কর্মীরা সহ মৈপীঠের মানুষ।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মুখে লাগল না জ্যান্ত ছাগল! বৈকুন্ঠপুরের দক্ষিণ রায় বেছে নিল নিজের রাস্তা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement