South 24 Parganas News: ব্রিজ তৈরি হলেও হচ্ছিল না আ্যপ্রোচ রোড! শেষমেশ ১০ বছর পর মুচকি হাসি হাসলেন স্থানীয়রা
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Purnendu Mondal
Last Updated:
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান, অবশেষে সকলের জন্য খুলে গেল নলগোড়া সেতু
দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান, অবশেষে সকলের জন্য খুলে গেল নলগোড়া সেতু। প্রায় ১৬০ মিটার দীর্ঘ এই সেতুটি তৈরির ফলে উপকৃত হবেন জয়নগর দুই ও মথুরাপুর দুই ব্লকের মানুষজন।
সেতুটি তৈরির পর থেকে দীর্ঘদিন জমিজটে আ্যপ্রোচ রোড তৈরি করা যায়নি। ফলে অসুবিধা হচ্ছিল বিস্তর। প্রায় ১০ বছর ভোগান্তির পর সমস্ত সমস্যার সমাধান হয়েছে। এই নলগোড়া সেতুর দৈর্ঘ্য ১৬০ মিটার, সেতুর প্রস্থ ৮.১৫ মিটার। প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৮ কোটি টাকা। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই সেতু তৈরি করা হয়েছে। জয়নগর দুই নং ব্লকের নলগোড়া ও রায়দিঘির ২৩ নং লাটের বাড়িভাঙা গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলছে মণি নদী। একসময় দুই গ্রামের বাসিন্দারা নৌকায় করে যাতায়াত করতেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে ২০১৫ সালে মণি নদীর উপর আধ কিলোমিটার ব্রিজের অনুমোদন মেলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় দুই বছর পর সেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়। কিন্তু বাড়িভাঙা প্রান্তে জমিজটে আটকে যায় আ্যপ্রোচ রোড তৈরির কাজ। অবশেষে রায়দিঘির বিধায়কের হস্তক্ষেপে বছরখানেকের আগে জমিজট মিটিয়ে কাজ আবার শুরু হয়। সেই ব্রিজ সকলের জন্য খুলে যাওয়ায় খুশি স্থানীয়রা। এই ব্রিজ তৈরি হওয়ার ফলে স্কুল, কলেজ ও হাসপাতালে যাওয়ার সুবিধা হবে স্থানীয়দের। ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2025 1:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ব্রিজ তৈরি হলেও হচ্ছিল না আ্যপ্রোচ রোড! শেষমেশ ১০ বছর পর মুচকি হাসি হাসলেন স্থানীয়রা










