advertisement

গৃহস্থের বাড়িতে কিছু না পেয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা, হাতেনাতে পাকড়াও চোর

Last Updated:

রামচাঁদমাটি এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর। গ্রামের সালেমা বিবি নামে এক মহিলার বাড়িতে ঢুকে সাইকেল, গ্যাস সিলিন্ডার চুরির চেষ্টা করছিল ওই চোর। গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলে

দড়ি বেঁধে রাখা হয় চোরকে 
দড়ি বেঁধে রাখা হয় চোরকে 
ভগবানগোলা, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: গৃহস্থ বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ভগবানগোলার রামচাঁদমাটি এলাকার। ধরা পড়ার পর চোরকে হাতে ও কোমড়ে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখে গ্রামবাসীরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, রামচাঁদমাটি এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর। গ্রামের সালেমা বিবি নামে এক মহিলার বাড়িতে ঢুকে সাইকেল, গ্যাস সিলিন্ডার চুরির চেষ্টা করছিল ওই চোর। গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলে। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসীরা। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোরের কাছ থেকে উদ্ধার হয় তালা ভাঙা ও চুরি করার বিভিন্ন সরঞ্জাম।
advertisement
আরও পড়ুন: লুকিয়ে হাঁসুয়া নিয়ে ভরা বাজারে! সন্দেহ হওয়ায় পুলিশ এগিয়ে আসতেই দুই যুবক যা করল
জানা গিয়েছে, সালেমা বিবি’র বাড়িতে চুরির সময় দেখে ফেলে বাড়ির মালিক। তাঁর চেঁচামেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। ওই চোরকে পাকড়াও করেন। তারপর তাকে একটি ট্রাক্টরের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ভগবানগোলা থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সালেমা বিবির অভিযোগ, বাড়িতে চোর ঢুকে চুরি করছিল। কিছু না পেয়ে সাইকেল ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় শব্দ শুনে চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে এসে ধরে ফেলে। তারপর তাকে বেঁধে রাখা হয়। তার কাছ থেকে তালা ভাঙা ও দরজা খোলার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়। শনিবার সকালে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গৃহস্থের বাড়িতে কিছু না পেয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা, হাতেনাতে পাকড়াও চোর
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement