advertisement

South 24 Parganas: দোকানের উপরের চাল কাটা, ভিতরের গয়না গায়েব! মন্দিরবাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, বড় সর্বনাশ মালিকের

Last Updated:

South 24 Parganas: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দোকান খুলে ভিতরে ঢুকে মালিক দেখতে পান, দোকানের উপরের চাল কাটা এবং ভিতরের সমস্ত গয়না উধাও হয়ে গিয়েছে। এই খবর পাওয়া মাত্র মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

সোনার দোকানে চুরি
সোনার দোকানে চুরি
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ ফের সোনার দোকানে দুঃসাহসিক চুরি। উধাও হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজারে ঘটনাটি ঘটেছে। এদিন সকালে দোকান খুলে ভিতরে ঢুকে মালিক দেখেন, দোকানের উপরের চাল কাটা এবং ভিতরের সমস্ত গয়না গায়েব।
মন্দিরবাজার মোড়ে একটি সোনার দোকানে এই চুরি হয়েছে। বড়সড় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রায় ৭ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ শান্তিপুরে এই প্রথম! চালু হয়ে গেল শহরের ফার্স্ট বায়ো টয়লেট, দূর হল শৌচাগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দোকান খুলে ভিতরে ঢুকে মালিক কালিপদ মণ্ডল দেখতে পান, দোকানের উপরের চাল কাটা এবং ভিতরের সমস্ত গয়না উধাও হয়ে গিয়েছে। এই খবর পাওয়া মাত্র মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, এই গয়নার দোকানে কোনও সিসি ক্যামেরা ছিল না। এমনকি দোকানের দোতলার উপরের ঘরে ছাদও ছিল না। ফলে চোরেরা সহজেই ভিতরে ঢুকতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। এই দুঃসাহসিক চুরির ঘটনায় আগামীদিনে কী সামনে আসে সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas: দোকানের উপরের চাল কাটা, ভিতরের গয়না গায়েব! মন্দিরবাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, বড় সর্বনাশ মালিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement