advertisement

Suvendu Adhikari on Lakshmir Bhandar: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারে মাসে ৩ হাজার! বিরাট দাবি শুভেন্দুর

Last Updated:

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল৷ তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট দাবি শুভেন্দুর৷
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট দাবি শুভেন্দুর৷
রানাঘাট: বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা৷ এ দিন রানাঘাটে দলীয় সভা থেকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সতর্ক করে বলেছিলেন, সিএএ-তে নাগরিকত্বের আবেদন করলে লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন আবেদনকারীরা৷ এ দিন মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, লক্ষ্মীর ভান্ডার কারও পৈর্তৃক সম্পত্তি নয়৷ আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেব৷ এখন বলছি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেবো৷
এ দিন শুভেন্দু অধিকারী আরও চাঞ্চল্যকর দাবি করে বলেন, বাংলায় এবার লোকসভা নির্বাচনে বিজেপি এমন ফল করবে আমার মনে হয় না বিধানসভা নির্বাচনের জন্য আর দেড় বছর অপেক্ষা করতে হবে৷
advertisement
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল৷ তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত মাসেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
শুভেন্দু অধিকারী এ দিনও সিএএ নিয়ে মানুষকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন৷ তাঁর দাবি, সিএএ-তে একজনেরও ক্ষতি হলে আমি বিধায়ক পদ ছেড়ে দেব৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari on Lakshmir Bhandar: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারে মাসে ৩ হাজার! বিরাট দাবি শুভেন্দুর
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement