advertisement

ভরা শ্রাবণে শুশুনিয়ায় ঘুরছেন শিব-দুর্গা, বিশ্বাস করতে ছুঁয়ে দেখছেন স্থানীয়রা

Last Updated:

শুশুনিয়া পাহাড়ের কোলে শিব দুর্গাকে দেখতে পেয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। মানুষের উৎসাহই এই দীর্ঘ পথ অতিক্রম করতে ইন্ধন দেবে দম্পতিকে।

+
শিব

শিব দুর্গার সাজে দম্পতি।

শুশুনিয়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার শুশুনিয়াতে দেখা গেল শিব এবং দুর্গাকে। মাথায় জটা, গলায় সাপ নিয়ে মহাদেব হেঁটে চলেছেন এবং পাশে রয়েছেন মা পার্বতী। দশটি হাত এবং তিনটি চোখ! সাধারণ মানুষকে করেছে অবাক। কেউ কেউ বিশ্বাস করার জন্য ছুঁয়ে দেখতে চাইছেন তাঁদেরকে। আবার কেউ কেউ তুলছেন সেলফি। গ্রামের সবাই চায় শিব দুর্গা সাজতে। সেই কারণে শ্যামাপদ লাহা মোদক এবং রিংকু লাহা মোদক, স্বামী স্ত্রী মিলে শিব দুর্গা সেজে বেরিয়ে পড়লেন শিবের মাথায় জল ঢালতে।
প্রায় প্রতি বছরই শ্যামাপদ বাবু বেরিয়ে পড়েন শিবের মাথায় জল ঢালার জন্য। তার মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে স্ত্রী রিংকু লাহা মোদকও যাবেন তাঁর সঙ্গে। সেই কারণে এই বছর একেবারে শিব দুর্গা সেজে জুটি বানিয়ে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে বিবড়দা গ্রাম পর্যন্ত রওনা দিয়েছেন তাঁরা। শুশুনিয়া পাহাড়ের কোলে শিব দুর্গাকে দেখতে পেয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। মানুষের উৎসাহই এই দীর্ঘ পথ অতিক্রম করতে ইন্ধন দেবে দম্পতিকে, এমনটাই মনে করছেন তাঁরা।
advertisement
advertisement
শ্রাবণ মাসের শেষ সোমবার! শিব ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। বাবার মাথায় জল ঢালতেই হবে। বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় প্রচুর। জল সংগ্রহ করে যে যার মত করে পৌঁছে যাচ্ছেন শৈবক্ষেত্রগুলিতে। প্রত্যেকের কাছে রয়েছে নতুন নতুন থিম। কেউ বানিয়েছেন আস্ত কেদারনাথ মন্দির, আবার কেউ বানিয়েছেন অপারেশন সিন্দুরের মিসাইল। বাঁকুড়ার গ্রাম বিবড়দার এই দম্পতিও সেজে ফেললেন শিব দুর্গার বেশে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসছে বছর আবার হবে! আবার শিব ভক্তদের দেখা যাবে অদ্ভুত অদ্ভুত থিম নিয়ে জল ঢালতে যেতে। চারিদিক সেজে উঠবে গেরুয়াতে। শ্রাবণ মাসের বৃষ্টির ধারা কমেছে কিছুটা। তার মধ্যেই শ্রাবণ মাসের শেষ সোমবার। মন খারাপ নিয়ে উন্মাদনার সঙ্গে এগিয়ে চলেছেন শিব ভক্তেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরা শ্রাবণে শুশুনিয়ায় ঘুরছেন শিব-দুর্গা, বিশ্বাস করতে ছুঁয়ে দেখছেন স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement