advertisement

WB Panchayat Election 2023: অবাক কাণ্ড! পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল নেতা, শেষে যা হল

Last Updated:

WB Panchayat Election 2023: পুরাতন মামলায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে গিয়ে প্রধানের বাধার মুখে পড়ে পুলিশ। সেই ঘটনায় আরামবাগের হরিনখোলা ১ নং পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ।

পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল নেতা, শেষে যা হল
পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল নেতা, শেষে যা হল
আরমবাগঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নানান অশান্তির মধ্যেই এবার গ্রেফতার হল তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধান। পুরাতন মামলায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে গিয়ে প্রধানের বাধার মুখে পড়ে পুলিশ। সেই ঘটনায় আরামবাগের হরিনখোলা ১ নং পঞ্চায়েত প্রধান আব্দুল আজিজ খানকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ। সোমবার রাতে তারকেশ্বর থেকে গ্রেফতার করা হয় তাঁকে । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য আরামবাগ জুড়ে।
সূত্রের খবর, পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার পুরাতন একটি মামলায় আরামবাগের হরিনখোলায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে যায় আরামবাগ থানার পুলিশ। সেখানেই পুলিশের কাজে বাধা দেয় আব্দুল আজিজ খান। বাধা দিতে পুলিশের গাড়ির সামনে দফায় দফায় শুয়ে ও গাড়ির সামনে সামনে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় বিদায়ী প্রধানকে।
advertisement
advertisement
এই ঘটনায় স্বতঃস্ফূর্ত বাধা দেওয়ার অভিযোগ দায়ের করে আরামবাগ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তারকেশ্বর থেকে গ্রেফতার করা হয় বিদায়ী প্রধানকে। যদিও গ্রেফতারে রাজনীতি দেখছেন ধৃত বিদায়ী পঞ্চায়েত প্রধান। তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি করে ধৃত তৃণমূলের বিদায়ী প্রধান।
বাপন সাঁতরা 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: অবাক কাণ্ড! পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল নেতা, শেষে যা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement